ঢাকা ১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা শিখতে রাজশাহীতে ৪ নগর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক মান্দায় জলবায়ুসহনশীল কৃষি ব্যবস্থা জোরদারের তাগিদ লালপুরে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় পদ্মা এক্সপ্রেসে ছিনতাইয়ের পর যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ, নারীসহ আটক ৪ লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

নাটোরে সড়ক দুর্ঘটনায় বাগাতিপাড়ার জুলফিকার সহ নিহত, ২, আহত ১

নাটোরের বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:১৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ৫৮৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে সড়ক দুর্ঘটনায় বাগাতিপাড়ার জুলফিকার সহ নিহত, ২, আহত ১

নাটোরে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দৈনিক নওরোজ এর বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি অধ্যক্ষ জুলফিকার আলী সহ দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আনোয়ার হোসেন নামের আরও এক আরোহী আহত হন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে নাটোর বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত আনোয়ার বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহত জুলফিকার আলী বাগাতিপাড়া উপজেলার তমালতলা এলাকার জনৈক তাহের আলীর ছেলে। জুলফিকার আলী বাগাতিপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও বড়ালঘাট বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন। তিনি শিক্ষকের পাশাপাশি সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। অপর নিহত ব্যক্তি নাটোর শহরের মোহনপুর এলাকার জনৈক আব্দুল হামিদের ছেলে ৫৫ বছর বয়সী রফিক সরকার। আহত আনোয়ার হোসেন বাগাতিপাড়া উপজেলার লরইগাছা গ্রামের মৃত আফসার আলীর ছেলে এবং বাগাতিপাড়া মহিলা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ।

নাটোর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে নাটোর সদরের নাটোর বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় দুটি মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক রফিক সরকারকে মৃত ঘোষণা করেন। অপর ২ জন আনোয়ার এবং জুলফিকারের অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৯টার দিকে জুলফিকার আলী মারা যান। আহত আনোয়ার হোসেন আশঙ্খাজনক অবস্থায় রামেক হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন বলে তার পরিবার সূত্রে জানা গেছে।

September 10, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে সড়ক দুর্ঘটনায় বাগাতিপাড়ার জুলফিকার সহ নিহত, ২, আহত ১

আপডেট সময় : ০৬:১৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪