ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ৭ পঞ্চগড়ে অবকাঠামো উন্নয়নে মাঠে এমপি নওশাদ জমির সাপাহারে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড লালপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, মামলা দায়ের গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় গৃহবধূকে পি/টি/য়ে হ’ত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার প্রেমিকাকে ফিরে পেতে ৪৬০ ফুট টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা, যুবককে উদ্ধার ঝিনাইগাতীতে ‘মবের শিকার’ এসিল্যান্ড অফিসের ড্রাইভার, অভিযোগ নিয়ে বিতর্ক পুঠিয়া রাজবাড়ী কমপ্লেক্সে দোতলা ভবন ভাঙার চেষ্টা, ক্ষোভ লালপুরে চুরি হওয়া ছাগল উদ্ধার, চোরচক্রের সদস্য গ্রেপ্তার

নলডাঙ্গায় নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির হিড়িক-নীরব প্রসাশন!

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:৩৯:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ২৫৪ বার পড়া হয়েছে

collected picture

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গায় নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির হিড়িক-নীরব প্রসাশন!

প্রসাশনের নাকে ডোগায় দেশীয় মা ও পোনা মাছ নিধনে নাটোরের নলডাঙ্গার হাট-বাজারে দেদারছে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল। এদিকে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে প্রতিনিয়ত বিভিন্ন হাট-বাজারে কারেন্ট জাল বিক্রি করছে। জেলে ও মাছ প্রেমীরা কারেন্ট জাল কিনে দিন-রাত মা এবং পোনা মাছ নিধন করে তা বিক্রি করছেন। সু-স্বাদু দেশীয় মা ও পোনা মাছ হাট-বাজারে চড়া দামে ক্রয় করছেন ক্রেতারা।

বন্যার পানিতে উপজেলার নদী-নালা,খাল-বিল, পুকুর-ডোবা ও নিচু জলাশয় পানি রয়েছে। ওইসব নিচু জলাশয়ে দেশি পুঁটি,টেংরা,শিং, টাকি,কই,মাগুর,খলিশা,পাপদা,মাছ ব্যাপক হারে বংশবৃদ্ধি করেছে। মা ও পোনা মাছ ধরার জন্য জেলে ও মাছ প্রেমীরা ব্যবহার করছেন নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল। শনিবার (৩১ আগষ্ট) নলডাঙ্গা হাটে গিয়ে দেখা যায়,দেশি মা ও পোনা মাছের আমদানি অনেক বেশি। বেশ চড়া দামে বিক্রি হচ্ছে ওইসব দেশি মা ও পোনা মাছ। আর এসব মাছ ধরতে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল। প্রকাশ্যে চলছে কারেন্ট জাল বিক্রি।

নলডাঙ্গার বাজারের স্থানীয় ব্যবসায়ী নাইম হোসেনসহ অনেকে বলেন, কারেন্ট জাল বিক্রি করা অন্যায়। তারপরও অনেকে প্রকাশ্যে ও গোপনে কারেন্ট জান বিক্রি করে থাকে।
পরিবেশকর্মী হুমায়ুন রশিদ বলেন, কিছুদিন থেমে থাকলেও এখন আবার কারেন্ট জাল বিক্রিতে বেপরোয়া হয়েছে উঠ‌ছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা। অচিরেই এটি রোধ করা প্রয়োজন।

নলডাঙ্গা উপজেলা মৎস কর্মকতা সজ্ঞয় কুমার বলেন, মা ও পোনা মাছ ধরা এবং কারেন্ট জালের ব্যবহার নিষিদ্ধ। এ সংক্রান্ত প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে। তারপরও এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা কারেন্ট জাল বিক্রি এবং ব্যবহার করে আসছেন। এরই মধ্যে বেশ কয়েকবার বিভিন্ন জলাশয় থেকে কারেন্ট জাল উদ্ধার করে তা আগুন দিয়ে বিনষ্ট করে দেওয়া হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গায় নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির হিড়িক-নীরব প্রসাশন!

আপডেট সময় : ০৩:৩৯:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪