ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা শিখতে রাজশাহীতে ৪ নগর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক মান্দায় জলবায়ুসহনশীল কৃষি ব্যবস্থা জোরদারের তাগিদ লালপুরে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় পদ্মা এক্সপ্রেসে ছিনতাইয়ের পর যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ, নারীসহ আটক ৪ লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

নাটোরে মসজিদে রাজনৈতিক আলোচনা নিয়ে উত্তেজনা, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের নিকট ভুক্তভোগীর ক্ষমা প্রার্থনা

নাটোর প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৩:০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ৪১৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে মসজিদে রাজনৈতিক আলোচনা নিয়ে উত্তেজনা, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের নিকট ভুক্তভোগীর ক্ষমা প্রার্থনা

নাটোর সদর উপজেলার পিরজীপাড়া গ্রামের একটি মসজিদে রাজনৈতিক আলোচনা না করার অনুরোধ জানিয়ে বিপাকে পড়েছেন দুলালুর রহমান দুলাল নামে এক ব্যক্তি। এই ঘটনায় শনিবার (৩১ আগস্ট) সকাল ১১ টার দিকে এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের নিকট ক্ষমা প্রার্থনা করে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তিনি। শুক্রবার দুপুরে জুম্মার নামাজে আগে মুসল্লিদের রাজনৈতিক আলোচনা না করার অনুরোধ জানানোর পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। এই ঘটনায় ওই দিন বিকালে পাশর্^বতী শংকরভাগ বাজারে বিক্ষোভ মিছিল করে স্থানীয়দের একটি অংশ।

ভুক্তভোগী দুলাল জানান, শুক্রবার দুপুরে মসজিদে রাজনৈতিক আলোচনা না করার অনুরোধ জানা তিনি। এতে অনেকে ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে একটি অংশ এলাকায় মিছিল করে। তাকে প্রাণনাশসহ নানা ধরণের হুমকি দেওয়া হচ্ছে। বর্তমানে ভয়ে তিনি এলাকা ছাড়া। তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের প্রতিটি কার্যক্রমের সাথে একমত পোষণ করে তিনি বলেন, না জেনে আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি ক্ষমা চাই। আমাকে আপনারা মাফ করে দিয়েন। ভবিষ্যতে আমার আর ভুল হবে না। এছাড়া ভবিষ্যতে তৃতীয় পক্ষের দ্বারা হামলা-মামলার হাত থেকে রেহাই পেতে বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন তিনি।

দুলালের ছেলে জিহাদ হাসান ও মেয়ে দিপা খাতুন জানান, আমার বাবা ভুল করেছেন। বাবার ভুলের জন্য আমরা লজ্জিত। সেজন্য আমরা বাবার পক্ষ থেকে ক্ষমা চাই। আমাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা লেখাপড়ার সুযোগ করে দিন।

এরআগে শুক্রবার সন্ধ্যায় পিরজী পাড়া মসজিদের ইমাম মোঃ দায়েম গণমাধ্যম কর্মীদের জানান, শুক্রবার দুপুরে নামাজে বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও আলোচনা করছিলাম। এসময় দুলালুর রহমান নামে এক মুসল্লি আমাকে রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করেন।

August 31, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে মসজিদে রাজনৈতিক আলোচনা নিয়ে উত্তেজনা, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের নিকট ভুক্তভোগীর ক্ষমা প্রার্থনা

আপডেট সময় : ০৩:০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪