বিচার বহির্ভূত গুম এবং হ-ত্যা-র প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন
- আপডেট সময় : ০৮:৩৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪ ১৮৩ বার পড়া হয়েছে

বিচার বহির্ভূত গুম এবং হ-ত্যা-র প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন
বিচার বহির্ভূত গুম এবং হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) বেলা ১১ টার সময় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে গুম হয়ে যাওয়া সকল ব্যক্তিদের স্মরণে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর উদ্যোগে মানবাধিকার বহির্ভূত গুম এবং হত্যার সাথে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে এই মানববন্ধন কর্মসূচির পালন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্তের ব্যুরো সাবেক প্রধান নাজিব ওয়াদুদ, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অধিকারের সদস্য আবু মোহাম্মদ কায়সার, অর্থ বিষয়ক উপদেষ্টা মো: মেহেদী সজীব, দৈনিক নয়া দিগন্তের রাজশাহী ব্যুরো প্রধান আব্দুল আউয়াল, আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান মঈন উদ্দিসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় যারা সরকারের বিরুদ্ধে কথা বলেছিলো তাদেরকে সে গুম করে দিয়েছে এবং আয়না ঘর তৈরি করে অনেনকে অন্ধকার কুঠরিতে রেখে নির্যাতন করেছে। এসময় সকল গুমের বিচার করে গুম হওয়া পরিবারবর্গের দায়-দায়িত্ব নতুন সরকারকে নেওয়ার আহ্বান জানান। মানববন্ধন শেষে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে শোক র্যালি অনুষ্ঠিত হয়।




















