ঢাকা ০২:১৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১ শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন ১৩ বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি মালঞ্চি রেলস্টেশন, চরম দুর্ভোগে এলাকাবাসীণৃ্ পঞ্চগড়ে আন্তর্জাতিক গুম প্রতিরোধ সপ্তাহে মানববন্ধন, ১৪ বছর পর ছেলের খোঁজে মায়ের আকুতি রায়গঞ্জের হাটপাঙ্গাসীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট গোদাগাড়ীতে জেলা পরিষদের উদ্যোগে ৮০ দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাগমারার এক পরিবারের ৪ জন নিহত

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০১:২২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ২৭৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাগমারার এক পরিবারের ৪ জন নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষে বাগমারা উপজেলার একই পরিবারের চারজন নিহত হয়েছেন। সোমবার (১৯ আগস্ট) ভোরে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাজশাহী জেলার বাগমারা উপজেলার নরসিংহপুর গ্রামের জসিম উদ্দিন (৬৫), তার স্ত্রী ময়না খাতুন (৬০) এবং তাদের দুই ছেলে জামাল উদ্দিন (৪৫) ও কামাল উদ্দিন (৪০)।

উল্লাপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাব অফিসার মো. নুরুল ইসলাম বাবু বলেন, ভোর রাতে আমরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করি। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, প্রাইভেট কারে এক পরিবারের চারজন ঢাকা থেকে আসছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রাক প্রাইভেট কারটিকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আমরা খবর পেয়ে চারজনের মরদেহ উদ্ধার করি। আহত কারচালককে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, নিহতদের মধ্যে কেউ একজন অসুস্থ ছিলেন। ঢাকায় চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন তারা। গাড়ির ভেতরে প্যাথলজিক্যাল বিভিন্ন কাগজপত্র পাওয়া গেছে। হাটিকুমরুল গোলচত্বর হাইওয়ে থানা পুড়িয়ে দেওয়ার পর থেকেই মহাসড়কে পুলিশ নেই। ফলে দুর্ঘটনার পরপরই দ্রুত ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে আসার পর নিহতদের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. তাজ উদ্দিন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় এনেছি। পরিবারের লোকজন এসেছে আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাগমারার এক পরিবারের ৪ জন নিহত

আপডেট সময় : ০১:২২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪