ঝিনাইগাতীতে ধারালো অস্ত্রের আঘাতে অটো গুরুতর আহত!
- আপডেট সময় : ১১:১৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪ ২৪৫ বার পড়া হয়েছে

ঝিনাইগাতীতে ধারালো অস্ত্রের আঘাতে অটো গুরুতর আহত!
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতীতে অটো ছিনতাইয়ের জন্য ধারালো অস্ত্র দিয়ে মোঃ আসাদুল আকন্দ (৫০) নামে এক অটো চালককে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (৮ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার সীমান্তবর্তী পাহাড়ী গজনী অবকাশ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত অটো চালক উপজেলার গৌরীপুর ইউনিয়নের হলদীবাটা গ্রামের ছামছুল হকের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে গজনী অবকাশ সংলগ্ন এলাকার রাস্তার পাশে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে আসাদুল আকন্দকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাক্তক জখম করে দুর্বৃত্তরা। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অটোরিকশা ও আসাদুল আকন্দকে আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শেরপুর জেলা সদর হাসপালে প্রেরণ করেন সেখানকার ডাক্তার। এর আগে খবর পেয়ে ঝিনাইগাতী উপজেলা হাসপাতালে যায় থানা পুলিশ।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) বছির আহমদ বাদল বলেন, খবর পেয়ে তিনিসহ সঙ্গীয় পুলিশ অফিসার ও ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। সেখান থেকে আসাদুল আকন্দর অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ওসি আরও বলেন, এ ঘটনার সাথে যারা জড়িত তাদের সনাক্ত করে আটকের জন্য মাঠে নেমেছে থানা পুলিশ। এ বিষয়ে মামলা প্রক্রীয়াধীন।




















