ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা শিখতে রাজশাহীতে ৪ নগর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক মান্দায় জলবায়ুসহনশীল কৃষি ব্যবস্থা জোরদারের তাগিদ লালপুরে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় পদ্মা এক্সপ্রেসে ছিনতাইয়ের পর যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ, নারীসহ আটক ৪ লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত, আহত এক বন্ধু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪ ৩৩০ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত, আহত এক বন্ধু!

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের শ্রীবরদীতে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত ও একজন আহত হয়েছেন। দুর্ঘটনায় নিহত’রা হলেন, শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া বাজার এলাকার মকুল মিয়ার ছেলে হৃদয় (১৯) ও তারা মিয়ার ছেলে ফয়সাল (১৯)। আর আহত যুবক হলেন, মাসুদ পারভেজের ছেলে মো. তৌহিদ (২০)। হতাহতরা পরস্পর তিন বন্ধু। তাদের সবার বাড়ি শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া এলাকায়।

শুক্রবার (১৭ মে) দুপুরে শেরপুর-শ্রীবরদী সড়কের শ্রীবরদী উপজেলার ভারেরা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত তৌহিদকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর নামাজ চালা অবস্থায় তিন যুবক মোটরসাইকেল যোগে উপজেলার কুড়িকাহনীয়া বাজার হতে শ্রীবরদী বাজারে যাচ্ছি ছিলেন। এ সময় শেরপুর-শ্রীবরদী সড়কের ভারেরা মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ ঘটে।এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী হৃদয় মারা যান। গুরুতর আহত হন ফয়সাল ও তৌহিদ। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাঁদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ মোটরসাইকেল ও অটোরিকশাটি উদ্ধার করেছে।

May 17, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত, আহত এক বন্ধু!

আপডেট সময় : ০৩:২৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪