ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা শিখতে রাজশাহীতে ৪ নগর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক মান্দায় জলবায়ুসহনশীল কৃষি ব্যবস্থা জোরদারের তাগিদ লালপুরে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় পদ্মা এক্সপ্রেসে ছিনতাইয়ের পর যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ, নারীসহ আটক ৪ লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

নাটোরে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী কলেজ ছাত্র নিহত, ট্রাক আটক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪ ৭৩১ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী কলেজ ছাত্র নিহত, ট্রাক আটক!

বিশেষ প্রতিনিধি, নাটোরঃ
নাটোরে বাইপাস সড়কে ট্রাক ও মোটর সাইকেলের মুখোঁমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক রিয়াদ রায়হান নামে ২৫ বছরের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (১২ মে) দুপুরের দিকে শহরের কান্দিভিটা বটতলা এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে। নিহত রিদয় রায়হান শহরের রামাইগাছী এলাকার শরীফ আহমেদের ছেলে এবং নাটোরের এমকে অনার্স কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে মোটর সাইকেল অরোহী রিয়াদ রায়হান পিটিআই মোড়ের দিক থেকে নবীনগরের দিকে যাওয়ার সময় কান্দিভিটা বটতলা এলাকায় একটি ইজিবাইককে ওভারটেক করে। এ সময় নাটোর শহর থেকে রাজশাহীগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটর সাইকেলটি ট্রাকের নিচে চলে গেয়ে মোটর সাইকেল চালক রিয়াদ রায়হান ওই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

ওসি আরও বলেন, পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ এবং ও ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এ সময় পুলিশ ঢাকা মেট্টো ট-২০-০৩০৪ নম্বরের ট্রাকটি আটক করলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।

May 12, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী কলেজ ছাত্র নিহত, ট্রাক আটক!

আপডেট সময় : ১২:৫৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪