গোদাগাড়ীতে স্ত্রীকে সাথে নিয়ে বোন কে হত্যা করে সৎ ভাই, আটক তিন!
- আপডেট সময় : ০৪:৪১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪ ৪৩১ বার পড়া হয়েছে

গোদাগাড়ীতে স্ত্রীকে সাথে নিয়ে বোন কে হত্যা করে সৎ ভাই, আটক তিন!
মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে স্ত্রী ও একজন সহযোগীকে সাথে নিয়ে সন্ধা রানী (২০) নামে সৎ বোন কে হত্যা করেছে ভাই। পরে নির্মাণধীন ভবন থেকে সন্ধা রানীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার গোগ্রাম ইউনিয়নের ধাতমা গ্রামের একটি নির্মাণধীন দুইতলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ নিহত সন্ধা রানীর সৎ ভাই, ভাবিসহ তিনজনকে আটক করেছে। পরে লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসাপালের মর্গে পাঠানো হয়।
সন্ধা রানী গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শীশা বাঁশপীর গ্রামের শ্রী হরিলালের মেয়ে। আটকৃতরা হলো, সন্ধা রানীর সৎ ভাই ফুলবাবু রবিদাস (২২) ও তার স্ত্রী মিনতি (২৫) এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলার লাল পুকুর গ্রামের আওয়াল হোসেনের ছেলে আদিল আহমেদ পলক (১৯)।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাৎ দিয়ে বলেন, গোদাগাড়ীর গোগ্রাম এলাকায় ফুলবাবু রবিদাস, তার স্ত্রী ও সৎ বোন সন্ধা রানীকে নিয়ে ভাড়া বাড়ীতে থেকে শ্রমিকের কাজ করত। সন্ধ্যা রানী সঙ্গে তার ভাবি ও সৎ ভায়ের ঝগড়া ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এরই জের ধরে মঙ্গলবার রাতে সন্ধ্যা রানীকে ঘুমের ঔষধ দিয়ে অচেতন করে ছুরিঘাতে হত্যা করে। পরে তার লাশটি একটি নির্মাণধীন দুইতলা ভবনে রেখে আসে বলে আটকের পর এমনই স্বীকারক্তি দিয়েছে তারা। এ ঘটনায় গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি।






















