ঢাকা ১১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মান্দায় স্বামী পরিত্যক্তা নারীকে দলবেঁধে ধর্ষণ, আটক ১!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৯:৫২ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ২১৩ বার পড়া হয়েছে

সংগৃহীত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় স্বামী পরিত্যক্তা নারীকে দলবেঁধে ধর্ষণ, আটক ১!

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন স্বামী পরিত্যক্তা এক নারী (৩২)। শুক্রবার ২২ মার্চ রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ এলাকার একটি কলাবাগানে এ ঘটনা ঘটে। এদিকে ভিকটিমের দেওয়া তথ্যমতে শনিবার বেলা ১১টার দিকে অভিযান চালিয়ে হারুন অর রশীদ (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত হারুন অর রশীদ সাহাপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে।

ধর্ষণের শিকার ওই নারী জানান, ‘আমি নওগাঁ শহরের একটি ক্লিনিকে আয়ার কাজ করি। কাজের সুবাদে স্বামীকে নিয়ে শহরের দয়ালের মোড়ে একটি ভাড়া বাসায় বসবাস করতাম। পারিবারিক বিষয় নিয়ে বনিবনা না হওয়ায় কয়েক মাস আগে স্বামীর সঙ্গে ছড়াছাড়ি হয়।’ ভুক্তভোগী ওই নারী আরও বলেন, মোবাইলফোনের সূত্র ধরে লুদু নামে মান্দা ফেরিঘাট এলাকার এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয়। তিনি বিভিন্ন প্রলোভন দিয়ে শুক্রবার সন্ধ্যার পর আমাকে ফেরিঘাট এলাকায় নিয়ে আসে। রাত ৮টার দিকে চার্জারভ্যানে আশপাশে ঘুরে একটি কলাবাগানে নিয়ে যায়। এর পর হত্যার ভয় দেখিয়ে একে একে আটজন আমাকে ধর্ষণ করে।’

তিনি আরও বলেন, ‘সুযোগ পেয়ে চিৎকার দিলে রাস্তা দিয়ে চলাচলকারী পথচারীরা এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। পরে ওইসব লোকজন আমাকে উদ্ধার করে পুলিশের জিম্মায় দেয়।’

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দলবেঁধে ধর্ষণের ঘটনায় হারুন নামে এক যুবককে আটক করা হয়েছে। ভিকটিমের শারীরিক পরীক্ষাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় স্বামী পরিত্যক্তা নারীকে দলবেঁধে ধর্ষণ, আটক ১!

আপডেট সময় : ০২:৫৯:৫২ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪