ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা শিখতে রাজশাহীতে ৪ নগর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক মান্দায় জলবায়ুসহনশীল কৃষি ব্যবস্থা জোরদারের তাগিদ লালপুরে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় পদ্মা এক্সপ্রেসে ছিনতাইয়ের পর যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ, নারীসহ আটক ৪ লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

মহাদেবপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিবন্ধন পরীক্ষার্থীর মৃত্যু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ ৩৬২ বার পড়া হয়েছে

সংগৃহীত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহাদেবপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিবন্ধন পরীক্ষার্থীর মৃত্যু!

কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে মিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল মান্নান নামে এক মোটরসাইকেলের চালক শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীর মার্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার বোন ইতি আক্তার। তারা পার্শ্ববর্তী নিয়ামতপুর উপজেলার ছাতড়া জিনপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে। শুক্রবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ছাতড়া-মহাদেবপুর সড়কের মহাদেবপুর উপজেলার ডিমজাউন নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

আহত ইতি আক্তার জানান, তারা দুই ভাইবোন একটি মোটর সাইকেল যোগে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেয়ার জন্য বাড়ি থেকে নওগাঁ যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই তার ভাই আব্দুল মান্ননের মর্মান্তিক মৃত্যু ঘটে। স্থানীয়রা ইতি আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

ইতি জানান, তিনি মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তার ভাই আব্দুল মান্নান যশোরের বেনাপোলে ব্র্যাক ব্যাংকে চাকরি করেন। তারা দুজনেই নিজ এলাকায় চাকরি পাবার আশায় শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে যাচ্ছিলেন। নওগাঁ বিশ্ববিদ্যালয় কলেজে তাদের পরীক্ষার স্থান ছিল।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

March 15, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিবন্ধন পরীক্ষার্থীর মৃত্যু!

আপডেট সময় : ০৬:১৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪