রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত-৩, আহত-২!
- আপডেট সময় : ০৮:৪৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ২১১ বার পড়া হয়েছে

রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত-৩, আহত-২!
মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং সদর জেনারেল হাসপাতালে ২ জন নিহত হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙ্গামাটি থেকে ছেড়ে যাওয়া রাস্তা সংস্কার কাজে নিয়োজিত বিশাল আকৃতির লরি চট্টগ্রাম যাওয়ার পথে শালবাগান এলাকায় যাত্রীবাহী সিএনজিকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লরি ও সিএনজি দুটোই গভীর খাদে পড়ে যায়।
এ সময় সিএনজিতে থাকা ৫ যাত্রীর মধ্যে ২ জন নিহত হয়েছে। নিহত একজনের নাম নবীর হোসেন, মোঃ হাফিজ। অপর একজনের পরিচয় পাওয়া যায়নি। আহত ২ জনের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মারুফ আহমেদ জানান, রাঙ্গামাটি থেকে ছেড়ে যাওয়া লরি চট্টগ্রাম -রাঙ্গামাটি সড়কের শালবাগান এলাকায় পৌছালে রাঙ্গামাটি থেকে ছেড়ে যাওয়া সিএনজিকে চাপা দিয়ে লরি ও সিএনজি গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস একটি লাশ উদ্ধার করে। পরে হাসপাতালে আরো ২জন মারা যায়।




















