ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা শিখতে রাজশাহীতে ৪ নগর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক মান্দায় জলবায়ুসহনশীল কৃষি ব্যবস্থা জোরদারের তাগিদ লালপুরে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় পদ্মা এক্সপ্রেসে ছিনতাইয়ের পর যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ, নারীসহ আটক ৪ লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

বেপরোয়া গতির মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে ট্রাক উল্টে শ্রমিকের মৃত্যু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪ ২৩০ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ার খবর

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেপরোয়া গতির মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে ট্রাক উল্টে শ্রমিকের মৃত্যু!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় বেপরোয়া গতির একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে বালু বোঝাই ট্রাক উল্টে শহিদুল ইসলাম নামে ৪২ বছর বয়সী এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় ট্রাকের চালক লালন আলী (৪৫) ও হেলপার ট্রাকের হেলপার আবু রাসেল (৩৫) আহত হন। আহতরা বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। মঙ্গলবার (৩০ জানুয়ারী) দুপুরে উপজেলার পাঁকা ইউনিয়নের ধোপারবিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শহিদুল রাজশাহীর বাঘা উপজেলার বারোখাদিয়া গ্রামের আকবর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বালু বোঝাই ট্রাকটি রাজশাহীর বাঘা উপজলার আলাইপুর এলাকা থেকে বালু নিয়ে বাগাতিপাড়ার চক গোয়াশ নামক এলাকায় আসছিল। পথে ধোপারবিল এলাকায় একডালা বাজারের দিক থেকে দুইজন আরোহীসহ বেপরোয়া গতির একটি মোটরসাইকেলকে আসছিল। সেই বেপরোয়া গতির মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে উল্টে যায়। এ সময় ট্রাকের উপরে থাকা শ্রমিক শহিদুল ইসলাম ট্রাকের বালুর নিচে চাপা পড়ে। পরে খবর পেয়ে দয়ারামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বালুর ভিতর থেকে শ্রমিক শহিদুল ও ট্রাক চালক লালানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শহিদুলকে মৃত্যু ঘোষণা করেন। পরে আহত ট্রাকের হেলপার আবু রাসেলকেও হাসপাতালে নিয়ে আসা হয়।

বাগাতিপাড়া মডেল থানার ফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহের সুরাৎহাল শেষে এদিন বিকেলে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

January 30, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বেপরোয়া গতির মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে ট্রাক উল্টে শ্রমিকের মৃত্যু!

আপডেট সময় : ১২:২৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪