ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা শিখতে রাজশাহীতে ৪ নগর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক মান্দায় জলবায়ুসহনশীল কৃষি ব্যবস্থা জোরদারের তাগিদ লালপুরে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় পদ্মা এক্সপ্রেসে ছিনতাইয়ের পর যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ, নারীসহ আটক ৪ লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

বাগাতিপাড়া একটি শান্ত উপজেলা হিসেবে দেশে পরিচিতি আছে- ইউএনও প্রিয়াংকা দেবী পাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১ ৮২৩ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
এই এলাকায় এযাবৎ অপ্রীতিকর কোনো রকম ঘটনা ঘটেনি। বাগাতিপাড়া একটি শান্ত উপজেলা হিসেবে দেশে পরিচিতি আছে। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে সময় লাগেনা। তাই আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে সেদিকে দৃষ্টি রাখতে হবে। আমরা চাইনা এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে দেশে সে বিষয় নিয়ে সমালোচনার ঝড় উঠুক।
সোমবার (১১ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদের বড়াল সভা কক্ষে নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির সভায় এসকল কথা বলেন, সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল।
উক্ত সভার প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম এর বক্তব্যের রেস ধরে বলেন, শারদীয় দুর্গাপূজায় কেউ যদি কোনো প্রকারের বিশৃঙ্খলার সৃষ্টি করে বা করতে চায় তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। ছোট খাটো ২\৪ টি বিষয় ছাড়া বাগাতিপাড়ার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে তিনি মন্তব্য করেন।
এ সময় এই উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল হাদী, থানা আ’লীগের সভাপতি অধ্যাপক আবুল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম অনন্যা, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বাগাতিপাড়া প্রেসক্লাবের সভাপতি আল-আফতাব খান সুইট প্রমূখ।
এছাড়া আইন-শৃঙ্খলা কমিটির সভায় বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম বকুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মহাতাব উদ্দিন, বাগাতিপাড়া প্রেসক্লাবের সেক্রেটারী মোঃ ফজলুর রহমান প্রমূখ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

October 11, 2021
বাগাতিপাড়া একটি শান্ত উপজেলা হিসেবে দেশে পরিচিতি আছে- ইউএনও প্রিয়াংকা দেবী পাল
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাগাতিপাড়া একটি শান্ত উপজেলা হিসেবে দেশে পরিচিতি আছে- ইউএনও প্রিয়াংকা দেবী পাল

আপডেট সময় : ১০:২৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১