ঢাকা ০২:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাপাহারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, ক্ষতিগ্রস্ত অসহায় নারীর বসতবাড়ি বাগাতিপাড়ায় ১২ দিন ধরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী যুবক, সন্ধান চেয়ে পরিবারের আকুতি চিকিৎসকের অবহেলার অভিযোগে নাটোরে মা ও শিশু সদনে ভাঙচুর, নবজাতকের মৃত্যু গোদাগাড়ীতে সজিনা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু রাজশাহীতে কি’শোরী ধ র্ষ ণ মামলায় ধর্মযাজক বেকসুর খালাস সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী

পঞ্চগড়ে পাথর উত্তোলনকে কেন্দ্র করে বিজিবি ও শ্রমিকদের মারামারি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩ ২১৩ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে বিজিবি ও শ্রমিকদের মারামারি

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে পাথর উত্তোলনকে কেন্দ্র করে বিজিবি ও শ্রমিকদের মারামারি!

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে পাথর উত্তোলনকে কেন্দ্র করে বিজিবি ও শ্রমিকদের মারামারি! পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মহানন্দা নদীতে পাথর উত্তোলনকে কেন্দ্র করে বিজিবি ও স্থানীয় পাথর শ্রমিকদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এতে আহত অবস্থায় ১২ জনকে হাসপালে ভর্তি করা হয়েছে এবং পাথর ব্যবসায়ীসহ চার শ্রমিককে আটক করেছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে মহানন্দা নদীতে পাথর তুলতে গিয়ে এই ঘটনা ঘটে।

জানা গেছে মহানন্দা নদী থেকে পাথর তুলতে গেলে শ্রমিকদের বাধা দেয় বিজিবি। এরপর বিজিবির কয়েকজন সদস্যকে অবরুদ্ধ করে রাখে শ্রমিকরা। কিছুক্ষণ পর খবর পেলে বিজিবি এসে লাঠিচার্জ করে পাথর শ্রমিকদের উপরে। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। আহতদের মধ্যে ওই এলাকার মোঃ ইমারন (৭০), মালতি (৩৫), সবিরন (৬৮), আকলিমা (৪০), আতুল (৪০), ছালেমা (৬৮), আঞ্জুনা, জোসনা, আঞ্জুনা (৩০), মোঃ আমিনুর (২৮), সালেকা (৫২) ও সরকারপাড়া এলাকার রাসেল (৩২)। আহতদের তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় তেঁতুলিয়ার ভাদ্রুবাড়ি এলাকার ট্রাক্টরচালক সোলেমান আলী (৩০), একই এলাকার পাথর ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (২৪), রণচন্ডী এলাকার ট্রাক্টর চালক অমিত হাসান (২৩) ও পঞ্চগড় সদর উপজেলার তালমা এলাকার ট্রাক্টরচালক শিমুল হাসানকে (২৮) আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, যুগ যুগ ধরে মহানন্দা নদীতে পাথর তুলে জীবীকা চালান এই উপজেলার মানুষ। উপজেলার ১৭ কিলোমিটার এলাকাজুড়ে ২৫ হাজারের বেশি মানুষের পেশা এ নদী থেকে পাথর উত্তোলন করা। তবে বেশ কিছুদিন থেকে সীমান্তবর্তী এ নদী থেকে পাথর উত্তোলনে বাধা দেয় বিজিবি। এনিয়ে বিজিবি ও শ্রমিকদের মধ্যে বিরোধ চলছিল। হাসপাতালে ভর্তি নারী শ্রমিক আকলিমা বলেন, নদী থেকে উত্তোলন করা পাথর ট্রাক্টর দিয়ে আনতে গেলে বিজিবি সদস্যরা ভারতীয় সীমান্তে রেখে আসেন। কিছুক্ষণ পর তারা ট্রাক্টর নিয়ে যাওয়ার চেষ্টা করলে আমরা বাধা দেই। পরে প্রশাসনের লোকজন এসে বিষয়টি সমাধান করেন। কিন্ত শেষ মুহূর্তে তিন গাড়ি অতিরিক্ত বিজিবি সদস্য এসে আমাদের মারধর শুরু করেন।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল যুবায়েদ হাসান বলেন, সীমানা অতিক্রম করে একটি চক্র পাথর উত্তোলন করতে গেলে বিজিবি বাধা দেয়। এ সময় তারা আমাদের ৬-৭ জন্য বিজিবি সদস্যকে অবরুদ্ধ করে রাখেন। এর ফাঁকে সীমান্ত থেকে ট্রাক্টরগুলো সরিয়ে নেয় তারা। পরে আমাদের সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে। এ সময় চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে পাথর উত্তোলনকে কেন্দ্র করে বিজিবি ও শ্রমিকদের মারামারি!

আপডেট সময় : ০৪:২০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩