রাজশাহীতে বিদেশী অস্ত্র ও মাদকসহ কোচিং সেন্টারের পরিচালক গ্রেপ্তার!
- আপডেট সময় : ০৫:১২:১৪ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ ২২৫ বার পড়া হয়েছে

রাজশাহীতে বিদেশী অস্ত্র ও মাদকসহ কোচিং সেন্টারের পরিচালক গ্রেপ্তার!
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে বিদেশী অস্ত্র ও মাদকসহ কোচিং সেন্টারের পরিচালক গ্রেপ্তার! রাজশাহীতে একটি প্রাইভেট কারে তল্লাশী করে বিদেশী আগ্নেয়াস্ত্র (পাকিস্তানি রিভলবার) ও মাদকদ্রব্য ক্রিস্টাল আইস ও ইয়াবাসহ এক কোচিং সেন্টারের পরিচালক মজনু আহমেদকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে নগরীর উপশহর প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে অস্ত্র ও মাদকদ্রব্যসহ কোচিং সেন্টারের ওই পরিচালককে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযোগ চালিয়ে একটি প্রাইভেট কারে তল্লাশী করা হয়। এ সময় ওই কার থেকে তিন রাউন্ড গুলিসহ একটি পাকিস্তানি রিভলবার, ৫০ গ্রাম ক্রিস্টাল আইস ও ১৪৪ পিস ইয়াবা পাওয়া যায়। পরে কারের মালিক মজনু আহমেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার প্রাইভেট কারটি জব্দ করা হয়। মজনু একটি কোচিং সেন্টারের পরিচালক বলে জানান র্যাব।




















