ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে জুয়ার আসর থেকে ৭ জন আটক, উদ্ধার ৪ হাজার ৫০০ টাকা সিংড়ায় মামার জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের হৃদরোগে আক্রান্ত পঞ্চগড়ের ২৫ বছরের শহীদ আলম, চিকিৎসায় প্রয়োজন ৮-১০ লাখ টাকা রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন রাণীশংকৈলে জাতীয় যুব দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচির উদ্বোধন প্রকৃত কৃষকের হাতে সার পৌঁছানো নিশ্চিত করতে হবে- কৃষিমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার ঝিনাইগাতীতে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ বাউয়েটে বিদায়ী শিক্ষার্থীদের কোর্স সমাপনীতে র‌্যালি, বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গুরুদাসপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ২৭৯ বার পড়া হয়েছে

স্ত্রীকে হত্যার দায়ে শাহিনের যাবজ্জীবন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গুরুদাসপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন!

বিশেষ প্রতিনিধি নাটোরঃ
গুরুদাসপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন! নাটোরের গুরুদাসপুরে স্ত্রীকে ঘুমের ঔষধ খাওয়ানোর পর মুখে বালিশ চাঁপা দিয়ে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী শাহীন হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড ও একই সাথে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডেরও আদেশ দেন বিচারক। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শরীফ উদ্দীন এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত শাহীন হোসেন গুরুদাসপুর উপজেলার মশিন্দা পূর্ব চরপাড়া এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ঘটনার প্রায় ২০ বছর পূর্বে শাহীন হোসেনের সাথে তাইফুল বেগমের বিয়ে হয়। বিয়ের পরে তাইফুল বেগমের বাবার পরিবার জানতে পান শাহীনের নিজের কোন ঘর বাড়ী নাই। পরে শ্বশুরের বসত ভিটায় তাকে ঘর করে দেন শ্বশুড়। এরপর থেকে তারা সেখানেই বসবাস করত। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক বিরোধ শুরু হয়। এ নিয়ে শাহীন তার স্ত্রীকে বিভিন্ন সময় শারীরিক ও মানষিক নির্যাতন করত। এরই এক পর্যায়ে ২০১৮ সালের ২০ এপ্রিল স্ত্রীকে মারধর করে ঘুমের ঔষধ খাওয়ায় স্বামী শাহীন হোসেন। পরে স্ত্রী ঘুমিয়ে পড়লে মুখে বালি চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে সে। বিষয়টি ধামাচাপা দিতে ঘরের কোনায় গর্ত খুড়ে মাঝ রাতে আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীকে ডাকাডাকি করে বলে কে বা কারা শিধ কেটে ঘরে ঢুকে তার স্ত্রীকে হত্যা করেছে। বিষয়টি এলাকাসীর সন্দেহ হলে তারা শাহীনকে আটক করে জিঞ্জাসাবাদ করলে শাহীন তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার ও শাহীন হোসেনকে আটক করে। এ ঘটনায় নিহতের বড় ভাই জামাল হোসেন বাদী হয়ে শাহীনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

নাটোর জজ আদালতের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ জানান, দীর্ঘ প্রায় সাড়ে ৫ বছর মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। রায় ঘোষনার সময় আসামী শাহীন হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

August 29, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গুরুদাসপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন!

আপডেট সময় : ১০:১২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩