ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে জুয়ার আসর থেকে ৭ জন আটক, উদ্ধার ৪ হাজার ৫০০ টাকা সিংড়ায় মামার জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের হৃদরোগে আক্রান্ত পঞ্চগড়ের ২৫ বছরের শহীদ আলম, চিকিৎসায় প্রয়োজন ৮-১০ লাখ টাকা রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন রাণীশংকৈলে জাতীয় যুব দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচির উদ্বোধন প্রকৃত কৃষকের হাতে সার পৌঁছানো নিশ্চিত করতে হবে- কৃষিমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার ঝিনাইগাতীতে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ বাউয়েটে বিদায়ী শিক্ষার্থীদের কোর্স সমাপনীতে র‌্যালি, বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

লালপুরে পূজার অনুষ্ঠানে ছুরিকাঘাতে এক যুবক খুন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩ ৩১০ বার পড়া হয়েছে

লালপুরে যুবক খুন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে পূজার অনুষ্ঠানে ছুরিকাঘাতে এক যুবক খুন!

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
লালপুরে পূজার অনুষ্ঠানে ছুরিকাঘাতে এক যুবক খুন! নাটোরের লালপুরে মনসা পূজার অনুষ্ঠানে মোটরসাইকেল গ্যারেজ করাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নাজমুল হোসেন নামে ২৫ বছর বয়সী এক যুবক খুন হয়েছে। শনিবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের নান্দরায়পুর (বটতলা) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাজমুল হোসেন নান্দরায়পুর গ্রামের আব্দুল আজিজের ছেলে। তিনি পেশায় একজন কসমেটিক ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নান্দরায়পুর গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের মনসা মন্দিরে মনসা দেবীর পূজা উৎসবে মনসা পূজার অনুষ্ঠান চলছিল। শনিবার রাত ৮টার দিকে নাজমুল হোসেন মোটরসাইকেল নিয়ে মোটরসাইকেল গ্যারেজের সামনে যায়। এ সময় গ্যারেজের কর্মচারীরা নাজমুল হোসেনকে মোটর সাইকেল গ্যারেজ করতে বলে। এ নিয়ে গ্যারেজ মালিকসহ অজ্ঞাত ৪/৫ জনের সাথে বাকবিতান্ডা নাজমুলের। এক পর্যায়ে গ্যারেজের মালিক একই গ্রামের জমসেদ আলীর ছেলে জিয়াউর রহমানের হাতে থাকা চাকু দিয়ে নাজমুলের ডান পায়ের উরুতে আঘাত করলে রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। তাৎক্ষণিক আত্মীয়-স্বজন মোটরসাইকেল যোগে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেএক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সোহেল রানা তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক সোহেল রানা বলেন, নিহতের রাইট ফিমোরাল ভ্যাসেল স্ট্যাব ইনজুরিতে অতিরিক্ত রক্ত ক্ষরনে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। সাধারণত এ ধরনের ইনজুরির ৫ মিনিটের মধ্যেই রক্ষ ক্ষরনে একজন মানুষ মারা যেতে পারে।
এদিকে ছেলেকে যারা হত্যা করেছে তাদের বিচার চান নিহত নাজমুলের মা শবজান বেগম সহ আত্মীয়-স্বজনরা।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপেন্দ্রনাথ সাহা ও সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার কর্মকার বলেন, সন্ধ্যায় তারা মন্ডপ থেকে চলে যাওয়ার পরে এ ঘটনা ঘটে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং রোববার (২০ আগস্ট) সকালে ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের অভিযান শুরু করেছে পুলিশ। এই খবরে নাটোরের পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন বলেও জানান ওসি।

August 20, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে পূজার অনুষ্ঠানে ছুরিকাঘাতে এক যুবক খুন!

আপডেট সময় : ০৬:১৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩