ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে জুয়ার আসর থেকে ৭ জন আটক, উদ্ধার ৪ হাজার ৫০০ টাকা সিংড়ায় মামার জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের হৃদরোগে আক্রান্ত পঞ্চগড়ের ২৫ বছরের শহীদ আলম, চিকিৎসায় প্রয়োজন ৮-১০ লাখ টাকা রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন রাণীশংকৈলে জাতীয় যুব দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচির উদ্বোধন প্রকৃত কৃষকের হাতে সার পৌঁছানো নিশ্চিত করতে হবে- কৃষিমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার ঝিনাইগাতীতে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ বাউয়েটে বিদায়ী শিক্ষার্থীদের কোর্স সমাপনীতে র‌্যালি, বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাগাতিপাড়ায় আখের জমি থেকে অটোরিক্সা চালকের লাশ উদ্ধার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩ ২৫৮ বার পড়া হয়েছে

বাগাতিপাড়া

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় আখের জমি থেকে অটোরিক্সা চালকের লাশ উদ্ধার!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
বাগাতিপাড়ায় আখের জমি থেকে অটোরিক্সা চালকের লাশ উদ্ধার! নাটোরের বাগাতিপাড়ায় আখের জমি থেকে আমিনুল ইসলাম নামে ৪০ বছর বয়সী এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ আগস্ট) সকালে নর্থ বেঙ্গল সুগার মিল লিমিটেডের কৃষ্ণা কৃষি খামারের বাগাতিপাড়ার চিথলিয়া সেকশনের ৩১ নাম্বার ব্লকের একটি আখের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আমিনুল ইসলাম রাজশাহীর বাঘা উপজেলার খাগরবাড়িয়া গ্রামের ইসরাফিল আলমের ছেলে। খবর পেয়ে নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদা শারমিনা নেলী ও বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ শফিউল আজম খান ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে এক নারী গরুর জন্য ঘাস কাটতে ওই আখের জমির ভিতরে যায়। সেখানে সে উপর হয়ে পড়ে থাকা অবস্থায় একটি অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি করে স্থানীয় শ্রমিকদের খবর দেয়। পরে স্থানীয়রা এসে বাগাতিপাড়া থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে তার পরিচয় সনাক্ত করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহত আমিনুলের বড় ছেলে মুন্না আহম্মেদ জানান, তার বাবা রাজশাহী শহরে ভাড়ায় অটোরিক্সা চালাতো। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর রাজশাহী থেকে বাড়িতে আসার পর তারা একসঙ্গে রাতের খাবার খেয়ে পাশের দোকানে যায়। এরপর থেকে তার বাবার আর কোন খবর জানেনা তারা। পর শুক্রবার সকালে লোকমুখে এক ব্যক্তির লাশ উদ্ধারের খবর শুনে এসে দেখেন সেটি তার বাবা আমিনুলের লাশ।

বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ শফিউল আজম খান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর নিহত আমিনুল ইসলাম বাড়ি থেকে বের হয়। প্রতিদিন সে রাত ১০ মধ্যে বাড়িতে ফিরে। কিন্তু গতরাতে বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা খোঁজাখুজি শুরু করেও কোথায় আমিনুলের সন্ধ্যান পায়নি। শুক্রবার সকালে কৃষ্ণা কৃষি খামারে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে দুপুরে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। পরে নিহত আমিনুলের পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে আঘাত করে হত্যা করা হয়েছে। তবে কি কারনে এই হত্যাকান্ড এবং কে বা কারা এর সাথে জড়িত সে বিষয়ে কাজ শুরু করেছে পুলিশ।

August 18, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় আখের জমি থেকে অটোরিক্সা চালকের লাশ উদ্ধার!

আপডেট সময় : ০৯:০৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩