ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাপাহারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, ক্ষতিগ্রস্ত অসহায় নারীর বসতবাড়ি বাগাতিপাড়ায় ১২ দিন ধরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী যুবক, সন্ধান চেয়ে পরিবারের আকুতি চিকিৎসকের অবহেলার অভিযোগে নাটোরে মা ও শিশু সদনে ভাঙচুর, নবজাতকের মৃত্যু গোদাগাড়ীতে সজিনা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু রাজশাহীতে কি’শোরী ধ র্ষ ণ মামলায় ধর্মযাজক বেকসুর খালাস সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী

পঞ্চগড়ে হত্যা মামলার আসামী জামিনে মুক্ত, প্রতিবাদে সংবাদ সম্মেলন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩ ১৯১ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে হত্যা মামলার আসামী জামিনে মুক্ত, প্রতিবাদে সংবাদ সম্মেলন!

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে হত্যা মামলার আসামী জামিনে মুক্ত হওয়ার প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন করেছে। সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড় জেলা প্রেসক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মৃত শামীমের চাচা মোঃ শফিউল্লাহ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ৮ জুলাই সকালে বিরোধপূর্ণ জমিতে ধান লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে অন্তত ৮ জন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে শামীম ও তার বাবা সামিউলের (৫৫) অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামীম মারা যান। এ ঘটনায় ১৩ জুলাই নিহত তরুণের চাচা সফিউল আলম বাদী হয়ে পঞ্চগড় আদালতে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনসহ ২৫ জনকে আসামি করে একটি মামলা করেন।
পরে ওই তরুণের মৃত্যুর পর রবিবার সকালে মামলাটি পঞ্চগড় সদর থানায় এজাহার হিসেবে গ্রহণ করা হয়। এ ছাড়া ৮ জুলাই রাতে অপর পক্ষের আনছার আলী বাদী হয়ে আটজনকে আসামি করে সদর থানায় একটি মারামারির মামলা করেন। মামলায় নিহত তরুণ মোঃ শামীমও আসামি ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন, শামীমের শশুর, মোকসেদুল, চাচা শাহজাহান, মামা শাহানুর ইসলাম উপস্থিত ছিলেন।

পুলিশের হাতে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা আবুল হোসেন ছাড়া অন্য চারজন হলেন আবুল হোসেনের ছেলে খাজা নাজিম উদ্দিন (২৬), ভাই আজিজার রহমান (৫৫) এবং তার ছেলে মোঃ বাবু (২৩) ও মোঃ তানজিদ (২১)। সোমবার দুপুরে গ্রেপ্তার পাঁচজনকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় আসামিপক্ষ জামিনের আবেদন করলে পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অলরাম কার্জী সোমবার জামিন শুনানির দিন ধার্য করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ৫ জন আসামীর মধ্যে ২ জন আসামী জামিনে মুক্ত হওয়ায় ২০ জন আসামী আমার পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি প্রদান করেন। অভিযুক্ত সকল আসামী গ্রেফতারের দাবী জানাচ্ছি ন্যায় বিচারের আশা করছি ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে হত্যা মামলার আসামী জামিনে মুক্ত, প্রতিবাদে সংবাদ সম্মেলন!

আপডেট সময় : ০৪:৪১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩