ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে যাত্রীবাহী বাসে তল্লাশি, ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক, কমছে আবাদি জমি রাবিতে শিবিরের ‘গুমের নাটক’ অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ নলডাঙ্গায় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও যৌন উত্তেজক ওষুধ জব্দ, ভ্রাম্যমাণ বিক্রেতাকে জরিমানা বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণ মামলার প্রধান আসামি আসলাম গ্রেপ্তার মান্দায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ গোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় স্কুল শিক্ষার্থী রাণী নিহত, চালক আটক বাগাতিপাড়ায় ৩০ জুনের মধ্যে রোপণ হবে সাড়ে ১২ হাজার চারা রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

নাটোরের মাটিতে বিএনপিকে সভা সমাবেশ করতে দেবেনা আ.লীগ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩ ১৭০ বার পড়া হয়েছে

নাটোরে বিএনপির কার্যালয়ের সামনে ছাত্রলীগের লাঠি নিয়ে মহড়া

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের মাটিতে বিএনপিকে সভা সমাবেশ করতে দেবেনা আ.লীগ!

নাটোর প্রতিনিধিঃ
নাটোরের মাটিতে বিএনপিকে সভা সমাবেশ করতে দেবেনা আ.লীগ! নাটোরে জেলা বিএনপির কার্যালয় ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বাড়ির সামনে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। শনিবার (২৭ মে) দুপুরে আয়োজিত আওয়ামীলীগের এই শান্তি সমাবেশ থেকে বিএনপিকে নাটোরের মাটিতে আর কোন সভা সমাবেশ করতে না দেয়ার ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান। এর আগে একই স্থানে সকালে জেলা বিএনপির সমাবেশে পুলিশী বাধার মধ্যেই ছাত্রলীগের নেতাকর্মীদের ইটপাটকেল নিক্ষেপের সময় প্রধান অতিথির বক্তব্য ছাড়াই শেষ হয় বিএনপির সমাবেশ।

শনিবার (২৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে শান্তি মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ের সামনে আসেন। এখানে তারা মহাসড়ক বন্ধ করে শান্তি সমাবেশ করেন। বিএনপি কার্যালয়ের সামনে রাখা সুসজ্জিত ট্রাকের অস্থায়ী মঞ্চের এই সমাবেশে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পিপি সিরাজুল ইসলাম সভাপতিত্বে অন্যান্যের বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সংরক্ষিত নারী আসনের এমপি রত্মা আহমেদ, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক শেখ ও সৈয়দ মোর্তজা আলী বাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল, নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব, জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহিন, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক বিউটি আহমেদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি দেশ জুড়ে সন্ত্রাস করছে। বিএনপিকে আর কখনো নাটোরের মাটিতে কোন সভা সমাবেশ করতে দেয়া হবে না। বিএনপি জামায়াত যেন আর কোন দিন আগুন সন্ত্রাস করতে না পারে সেজন্য জেলা বিএনপির কার্যালয় এলাকাসহ নাটোর জেলাকে সন্ত্রাস মুক্ত এলাকা ঘোষণা দেয়া হয় আওয়ামী লীগের শান্তি সমাবেশ থেকে।
উল্লেখ্য, একই দিন একই সময়ে বিএনপি ও আওয়ামীলীগ পাল্টাপাল্টি সমাবেশের ঘোষনা দিলে উত্তেজনা দেখা দেয়। বিএনপি অফিসের সামনে আওয়ামীলীগ প্রথমবারের মত সমাবেশ করে। বিক্ষিপ্ত দুএকটি ঘটনা ছাড়া শান্তিপুর্নভাবে দু’দলের সমাবেশ শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরের মাটিতে বিএনপিকে সভা সমাবেশ করতে দেবেনা আ.লীগ!

আপডেট সময় : ০২:৫৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩