শাহজাদপুরে বস্ত্র বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত!
- আপডেট সময় : ০৫:১৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩ ১৯৪ বার পড়া হয়েছে

শাহজাদপুরে বস্ত্র বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত!
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
শাহজাদপুরে বস্ত্র বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত! সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, পোরজনা ইউনিয়ন শাখার উদ্যোগে বস্ত্র বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ মে) বিকেল চারটায় উপজেলার পোরজনা ইউনিয়নের পুঠিয়া নতুনপাড়ায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পোরজনা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ সভাপতি মোছা: আনোয়ারা বেগমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য জনাব সুমগ্ন করিম।
এমপি মহোদয় তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর ত্যাগ ও অবদানের কথা তুলে ধরেন। এরপর জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক নেতৃত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ সব সময় জনগণের পাশে ছিল এবং আগামীতেও সকলের পাশে থাকবে।
মতবিনিময় সভা শেষে এমপি মেরিনা জাহান কবিতা অসহায় জনগণের মাঝে তিন শতাধিক শাড়ি বিতরণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মো: আজাদ রহমান, শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র মোঃ নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, আব্দুল ওয়াদুদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ফারুক সরকার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনিরুল গনি চৌধুরী শুভ্র, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ কবির হোসেন, সদস্য মোহাম্মদ ইলিমগীর মাসুদ জেম, সদস্য কে এম নাছির উদ্দিন সদস্য মোঃ শামসুল আলম, মো: বেলাল প্রামাণিক, পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মো: আমিরুল ইসলাম, ইসলাম সাহু, পোরজনা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকাশী পারভীন, কৃষক লীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম মনি, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ফারুক হাসান কাহার, সাধারণ সম্পাদক নিয়ন মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ রাসেল, কলেজ ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির প্রতীক, সিএনজি শ্রমিক ইউনিয়নের কার্যকর সভাপতি মোঃ শফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।




















