সংবাদ শিরোনাম ::
সাপাহার সদর প্রেসক্লাবে ইফতার অনুষ্ঠিত!
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:০৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ ১৫৭ বার পড়া হয়েছে

সাপাহার সদর প্রেসক্লাবে ইফতার অনুষ্ঠিত!
আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
সাপাহার সদর প্রেসক্লাবে ইফতার অনুষ্ঠিত! সাপাহার সদর প্রেসক্লাবের উদ্যোগে সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় এক ইফতার মাহফিল ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সদর প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক তছলিম উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মাহফিলে সাধারণ সম্পাদক, সাংবাদিক গোলাপ খন্দকার, সহ-সভাপতি প্রদিপ সাহা, সাংগঠনিক সম্পাদক শরিফ তালুকদার, অর্থ সম্পাদক তোফায়েল আহম্মেদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফাতেহা পাঠ ও মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া খায়ের শেষে প্রেসক্লাব হলরুমে ইফতার অনুষ্ঠিত হয়।




















