ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

তত্ত্বাবধায়কের মতো অনির্বাচিত সরকার এদেশে আর আসবে না- সাবেক এমপি কালাম!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩ ১৬২ বার পড়া হয়েছে

শান্তি সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি কালাম

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তত্ত্বাবধায়কের মতো অনির্বাচিত সরকার এদেশে আর আসবে না- সাবেক এমপি কালাম!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
তত্ত্বাবধায়কের মতো অনির্বাচিত সরকার এদেশে আর আসবে না- সাবেক এমপি কালাম! নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেছেন, তত্ত্বাবধায়কের মতো অনির্বাচিত সরকার এদেশে আর কখনও আসবে না। বিএনপিকে নির্বাচনে আসতে হবে। তবে তত্ত্বাবধায়ক সরকারের ভূতের কথা বাদ দিয়েই তাদের কে নির্বাচনে আসতে হবে।

শনিবার (১১ ফেব্রুয়ারী) বিকালে বিহারকোল বাজারে বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের ব্যানারে আয়োজিত এক শান্তি সমাবেশে তিনি একথা বলেন।

আবুল কালাম বলেন, সারা দেশে বিএনপি জামাত নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। এসবের বিরুদ্ধে আমাদের আজকের শান্তি সমাবেশ। শান্তি সমাবেশের মধ্য দিয়ে আজ থেকে খেলা শুরু হলো। এই খেলায় আমাদের সামনে কেউ দাঁড়াতে পারবেনা। বিএনপি-জামাত আজকে পদযাত্রা কর্মসূচী দিয়েছে। তারা এই কর্মসূচীর মধ্য দিয়ে ২০০১ সাল এবং ‘৭৫ সালের ঘটনাগুলোকে স্মরণ করিয়ে দিচ্ছে। কথায় কথায় বিএনপি মানবাধিকারের কথা বলে। কিন্তু যেই দিন লালপুর-বাগাতিপাড়ার অবিসংবাদিত নেতা মমতাজ ভাইকে রাতের আঁধারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সেদিন কোথায় ছিল আপনাদের মানবাধিকার। নাটোরের গ্রামে গান পাউডার দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হয়েছিল, কোথায় ছিল সেদিন আপনাদের মানবাধিকার। বিএনপি-জামাতের সন্ত্রাসীরা ২০১৪ সালে বাংলাদেশের এমন কোন রাস্তা ছিলনা, যে রাস্তার গাছ কর্তন করে নাই। চলন্ত বাসে আগুন দিয়ে মানুষকে দগ্ধ করা হয়েছে। ট্রেনে আগুন দেয়া হয়েছে, লাইন উপড়ে ফেলা হয়েছে। মানুষকে নিহত-আহত করা হয়েছে।
কালাম আরো বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন। ঈর্শ্বনীয় সাফল্যের দিকে নিয়ে গেছেন। পদ্মা সেতু নির্মাণ, মেট্রোরেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপনের কথাও তিনি স্মরন করিয়ে দেন। তিনি বলেন, লালপুর-বাগাতিপাড়ার মাটি শেখ হাসিনার মাটি, এই মাটি নৌকার মাটি-শহীদ মমতাজের মাটি। এই মাটিতে কাউকে আশ্রয়-প্রশ্রয় দেবো না। যারা পাকিস্তানের দোসর, তারা এই মাটিতে থাকতে পারবে না। তাদেরকে পাকিস্তানে চলে যেতে হবে। দলকে সুসংগঠিত করতে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত আওয়ামীলীগের নেতা-কর্মীরা মাঠে থাকবে।
সাবেক এমপি তার বক্তব্যে বলেন, এই লালপুর-বাগাতিপাড়ায় আওয়ামীলীগের সময়ও শুধু বিএনপি-জামাতের চাকরি হয়। আর আওয়ীমীলীগের নেতা-কর্মীরা চেয়ে রয়। এই মাটিতে আর এটি হতে দেওয়া হবে না।

সমাবেশের আগে অ্যাডভোকেট আবুল কালাম আজাদের নেতৃত্বে এক শোভাযাত্রা পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে বিহারকোল মোড় বাজারে শেষ হয়। সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল গণির সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান মজিবর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক সুকুমার মুখার্জী, দয়ারামপুর ইউপি চেয়ারম্যান মাহবুর ইসলাম মিঠু, জামনগর ইউনিয়ন আওয়ামীলীগের নেতা মাজেদুর রহমান, জামনগর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, পাঁকা ইউনিয়ন আওয়ামীলীগের নেতা আসলাম উদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তত্ত্বাবধায়কের মতো অনির্বাচিত সরকার এদেশে আর আসবে না- সাবেক এমপি কালাম!

আপডেট সময় : ০৮:৫০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩