বাগাতিপাড়ায় ভোক্তা আইনে ১৫ হাজার টাকা জরিমানা!
- আপডেট সময় : ১০:৫৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩ ১৭০ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় ভোক্তা আইনে ১৫ হাজার টাকা জরিমানা!
ফজলুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
বাগাতিপাড়ায় ভোক্তা আইনে ১৫ হাজার টাকা জরিমানা! নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয় অভিযান চালিয়ে ভোক্তা আইনে ১টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে।
সোমবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর এর নেতৃত্বে উপজেলার দয়ারামপুর বাজারে এই জরিমানা আদায় করা হয়।
মেহেদী হাসান তানভীর এর সত্যতা নিশ্চিত করে বলেন, দয়ারামপুর বাজারে আমদানিকারকের স্টিকারবিহীন ও মেয়াদহীন কসমেটিকস বিক্রি ও সংরক্ষণের অপরাধে একতা বিগ বাজারের মালিক মকছেদ আলীকে ৩৭ ও ৫১ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সময় বাগাতিপাড়া মডেল থানার এএসআই শাকিল আহমেদ সহ চৌকস টিম উপস্থিত ছিলেন।
এসময় দোকান মালিক, কর্মচারী ও উপস্থিত জনসাধারণের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লিফলেট বিতরণ করা সহ সবাইকে সচেতন হওয়ার আহ্বানও জানান তিনি।










