লালপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা; আটক এক!
- আপডেট সময় : ০৮:২৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩ ২১৬ বার পড়া হয়েছে

লালপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা; আটক এক!
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
লালপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা; আটক এক! নাটোরের লালপুরে আবুল কালাম (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ আল আমিন নামের একজনকে আটক করেছে।
নিহত কালাম বড়বাদকয়া গ্ৰামের ইনছার আলির ছেলে।
শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার বিলমারিয়া ইউনিয়নের এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই ইউনিয়নের বড়বাদকয়া গ্রামের কালাম নামে একজনকে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে
ওই গ্রামের একটি পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ারুজ্জামান জানান, প্রাথমিকভাবে পুলিশের ধারণা পারিবারিক বিরোধীদের জেরে কালামকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় নিহতের ভাই শহিদুজ্জামান বাদী হয়ে একটি হত্যা
মামলা দায়ের করেছে। এরই মধ্যে ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহ আল আমিন।নামের একজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।



















