ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনা ২ যুবকের মৃত্যু!
- আপডেট সময় : ০৭:৫৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩ ১৬৩ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনা ২ যুবকের মৃত্যু!
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনা ২ যুবকের মৃত্যু! ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক ঘটনা স্থলেই প্রাণ হারিয়েছেন। এ ঘনায় তাদের নিজ এলাকায় শোকের মাতম বিরাজ করছে আত্মীয় স্বজনসহ পরিবারের লোকজনের মাঝে।
বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঠাকুরগাঁও পৌর এলাকার নিশ্চিন্তপুর ও শাহপাড়া গ্রামের আসাদুজ্জামান (২৮) ও রাশেদুল ইসলাম (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক বাসস্ট্যান্ড এলাকার বিআরটিসি কাউন্টারের সামনে পৌঁছালে পাশের এনামুল ফিলিং স্টেশন থেকে দুই মোটরসাইকেল আরোহী মহাসড়কের উপরে উঠতে গেলেই পেছন থেকে ধাক্কা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই মোটরসাইকেল আরোহী যুবক।
খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এঘটনায় মালবাহী ট্রাকটি আটক করেছে পুলিশ তবে ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এ বিষয়ে জানান, ট্রাকটিকে আটক করা হয়েছে। ড্রাইভার ও হেলপার কে আটকের জন্য পুলিশ কাজ করছে।



















