আঞ্চলিক ইজতেমায় জুমার নামাজে মুসল্লিদের ঢল!
- আপডেট সময় : ০২:১৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩ ২৪০ বার পড়া হয়েছে

আঞ্চলিক ইজতেমায় জুমার নামাজে মুসল্লিদের ঢল!
নাটোর প্রতিনিধিঃ
আঞ্চলিক ইজতেমায় জুমার নামাজে মুসল্লিদের ঢল! নাটোরে অনুষ্ঠিত ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমায় জুমার নামাজে মুসল্লিদের ঢল নামে । শুক্রবার শহরের মারকাজ জামে মসজিদ সংলগ্ন তেবাড়িয়া এলাকার ইজতেমা মাঠে জুমার নামাজ অনুষ্ঠিত হয়।
ইজতেমার দ্বিতীয় দিন জুমার নামাজে অংশ নিয়েছেন জেলার আশপাশ এলাকার কয়েক হাজার ধর্মপ্রান মুসল্লি। জুমার নামাজ আদায় করতে সকাল থেকেই নাটোর জেলার আশ পাশের হাজার হাজার মুসল্লি দলবেধে মাঠে আসতে থাকেন।
জুমার নামাজে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এছাড়া সাধারণ মুসল্লির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। ইজতেমার মাঠে জুমার নামাজকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। জুমার নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ইজতেমা মাঠে নামাজ পড়তে আসা শহরের আলাইপুর এলাকার কিশোর মাফিউর রহমান বলেন বড় জামাতে একসাথে নামাজ পড়তে পেরে খুবই ভাল লাগছে। গুরুদাসপুর থেকে ইজতেমায় আসা মুসল্লি ৭০ বছর বয়সী আজগর আলী বলেন, এত বড় জামাতে জুমার নামাজ আদায় করা অনেক সৌভাগ্যের ব্যাপার। আল্লাহপাক বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ আগামী বছর আবার ইজতেমায় আসবেন বলে জানান।
এর আগে বৃহস্পতিবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে তিনদিনের আঞ্চলিক ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। তিন দিনব্যাপী ইজতেমায় ৮টি খিত্তায় প্রায় ৫০ হাজার মুসল্লির সমাগম হবে।
১ নম্বর খিত্তায় সিংড়া, ২ নম্বর গুরুদাসপুর, ৩ নম্বর লালপুর, ৪ নম্বর বড়াইগ্রাম, ৫ নম্বর বনপাড়া, ৬ নম্বর নলডাঙ্গা, ৭ নম্বর সদর ইউনিয়ন এবং ৮ নম্বর সদর পৌরসভা রয়েছে।
আয়োজক কমিটির সদস্য কাওছার আলী জানান,আঞ্চলিক এই ইজতেমায় মক্কা, মদিনা, সুদান, মরক্কো, ইন্দোনেশিয়া ও ভারত থেকে প্রায় ৫০/৬০ জন মেহমান অংশ নিচ্ছেন। জুম্মা নামাজে প্রায় ৭০ হাজার মানুষ াংশ নিয়েছে। তিনি আরো বলেন, আঞ্চলিক এ ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মাঠে আইশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। এছাড়াও নাটোর সিভিল সার্জন অফিস থেকে বসানো হয়েছে মেডিকেল সেন্টার, অগ্নিনির্বাপকের জন্য রয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ইজতেমা সফলভাবে করতে মাঠে দুইশ’ স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। কাল শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে নাটোরে তিন দিনের এই আঞ্চলিক ইজতেমা শেষ হবে।










