ঢাকা ১১:৩০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল ২ মণ গাঁজাসহ রাজশাহীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার

স্ত্রীর লাশ উদ্ধারের একদিন পর নিখোঁজ ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২ ৩৯৬ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্ত্রীর লাশ উদ্ধারের একদিন পর নিখোঁজ ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার!

রাজশাহী ব্যুরো:
স্ত্রীর লাশ উদ্ধারের একদিন পর নিখোঁজ ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার! চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ডুবে স্ত্রী মৃত্যুর একদিন পর স্বামী ব্যাংক কর্মকর্তা সালাউদ্দিন কাদেরের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টা ১০ মিনিটে দুর্ঘটনাস্থল থেকে কিছুটা দূর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করেন।
রাজশাহী সদর ফায়ার সার্ভিসের লিডার আবদুর রাজ্জাক সকাল সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারের পরে সালাউদ্দিনের কাদেরের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে ফায়ার সার্ভিসের ডুবরি দলের নির্দেশনায় হাজারি (অনেকগুলো বরশি এক সঙ্গে বাধা) বরশি দিয়ে তার মরদেহ পদ্মা নদী থেকে তোলা হয়।

এর আগে শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বালিগ্রাম এলাকার পদ্মা চরে পারিবারিক পিকনিকে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় ব্যাংক কর্মকর্তার স্ত্রী মাঞ্জুরী তানভিরের। একই সময়ে নিখোঁজ হন তানভিরের স্বামী সালাউদ্দিন কাদের। দুর্ঘটনার এক দিন পরে মৃত অবস্থায় উদ্ধার হলো ব্যাংক কর্মকর্তা সালাউদ্দিন কাদেরের মরদেহ। মৃত স্বামী-স্ত্রী গোদাগাড়ী পৌরসভার সিমন্তপুর এলাকার বাসিন্দা। একই পরিবারের দুজনের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া মেনে এসেছে।

গোদাগাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নবীর উদ্দিন জানান, ঘটনার পরে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের ডুবরি দল অভিযান পরিচালনা করেছে। অন্ধকার হয়ে যাওয়ায় শুক্রবার সন্ধ্যা ৭টায় অভিযান স্থগিত করা হয়েছিল। শনিবার সকালে আবার উদ্ধার অভিযান পরিচালনা করে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গোদাগাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, মরদেহটা পাওয়ার পর আইনগত ব্যবস্থা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্ত্রীর লাশ উদ্ধারের একদিন পর নিখোঁজ ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার!

আপডেট সময় : ০৯:৪৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২