ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার রায়গঞ্জের হাটপাঙ্গাসী সড়কে গাছের মরা ডাল, বড় দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী রাজশাহীতে বোমা সন্দেহে আতঙ্ক, পরে মিলল মোটরসাইকেলের মিউজিক ডিভাইস পদ্মা রক্ষার দাবিতে রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন প্রবেশপত্রবঞ্চিত ১৮ পরীক্ষার্থী লালপুর থানার তিন দিনের প্রচেষ্টায় পরিবারের কাছে ফিরল পথভোলা কিশোরী নাটোরে বিকাশের সাড়ে তিন লাখ টাকা আত্মসাৎ করে ছিনতাইয়ের নাটক, সেলস অফিসার গ্রেপ্তার বাগাতিপাড়ার পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিচে বছরের পর বছর জলাবদ্ধতা; ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি

লালপুরে মাদক কারবারীদের হা/ম/লা/য় আহত র‌্যাবের ৫ সদস্য

লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:১১:১১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ২১৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে মাদক কারবারীদের হা/ম/লা/য় আহত র‌্যাবের ৫ সদস্য

তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার র‌্যাব সদস্যরা, গ্রেফতার ১

নাটোরের লালপুরে মাদক ও মাদক কারবারীদের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন র‌্যাবের পাঁচ সদস্য। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহত পাঁচ র‌্যাব সদস্যের মধ্যে শাহীন হোসেন (৩০) নামে একজনকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ সোহাগ মাহমুদ (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে। তিনি নবীনগর গ্রামের ফজলুর রহমানের ছেলে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, র‌্যাব-৫, সিপিসি-২ নাটোরের এএসআই পারভেজ মুন্সীর নেতৃত্বে ছয় সদস্যের একটি দল সিভিল পোশাকে নবীনগর এলাকায় মাদক কারবারিদের বিষয়ে তথ্য সংগ্রহে যায়। এসময় সোহাগ মাহমুদের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল র‌্যাব সদস্যদের মোটরসাইকেলের গতিরোধ করে।

ওসি জানান, হামলাকারীরা র‌্যাব সদস্যদের পরিচয় জানতে চায়। সদস্যরা নিজেদের পরিচয় দেওয়ার পরও তাদের ব্যবহৃত মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেওয়া হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় হামলাকারীরা পুলিশের সঙ্গেও তর্কে জড়িয়ে পড়ে। পরে পুলিশ সোহাগ মাহমুদকে আটক করে থানায় নিয়ে যায়।

ওসি শফিকুল ইসলাম আরও জানান, এ ঘটনায় আরও জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে মাদক কারবারীদের হা/ম/লা/য় আহত র‌্যাবের ৫ সদস্য

আপডেট সময় : ০৭:১১:১১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬