ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার রায়গঞ্জের হাটপাঙ্গাসী সড়কে গাছের মরা ডাল, বড় দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী রাজশাহীতে বোমা সন্দেহে আতঙ্ক, পরে মিলল মোটরসাইকেলের মিউজিক ডিভাইস পদ্মা রক্ষার দাবিতে রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন প্রবেশপত্রবঞ্চিত ১৮ পরীক্ষার্থী লালপুর থানার তিন দিনের প্রচেষ্টায় পরিবারের কাছে ফিরল পথভোলা কিশোরী নাটোরে বিকাশের সাড়ে তিন লাখ টাকা আত্মসাৎ করে ছিনতাইয়ের নাটক, সেলস অফিসার গ্রেপ্তার বাগাতিপাড়ার পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিচে বছরের পর বছর জলাবদ্ধতা; ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি

লাইনে দাড়িয়ে টিকিট সংগ্রহ করতে বলায় স্টেশন মাস্টার লাঞ্চিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২ ২১৭ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লাইনে দাড়িয়ে টিকিট সংগ্রহ করতে বলায় স্টেশন মাস্টার লাঞ্চিত

আলমগীর হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:

লাইনে দাড়িয়ে টিকিট সংগ্রহ করতে বলায় স্টেশন মাস্টার লাঞ্চিত। লাইনে দাড়িয়ে নিয়ম মেনে টিকিট সংগ্রহ করতে বলায় ছাত্রলীগের হাতে লাঞ্ছিত হয়েছেন ঠাকুরগাঁও রোড স্টেশন মাস্টার আখতারুল ইসলামসহ বেশ কয়েকজন। এমন সিসিটিভির ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠে। শুক্রবার ২৫ মার্চ রাতে এ ঘটনা ঘটে।

স্টেশন মাস্টার আখতারুল ইসলাম অভিযোগ করে বলেন, প্রায় ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমুন সরকার ফোনে কিংবা সশরীরে একদল যুবককে নিয়ে টিকিট ক্রয় করতে আসেন। গত দু’দিন আগে সহকারি স্টেশন মাস্টার অনুপ এর কাছে টিকিট চেয়েছিল হিমুন এ সময় অনুপ তাকে সশরীরে এসে লাইনে দাড়িয়ে টিকিট ক্রয় করতে বলেন। এমন কথা কেন বলা হলো তাতেই ক্ষিপ্ত হয় হিমুন। তারই জের ধরে শুক্রবার রাত ৮ টার পর ছাত্রলীগের ছেলেদের নিয়ে  সহকারী স্টেশন মাস্টারকে খোঁজাখুঁজি করে। তাকে না পেয়ে লাইন ছাড়াই ছাত্রলীগের ছেলেদের কেন টিকিট দেওয়া হবে না তা জানতে বাকবিতণ্ডা শুরু করে। এক পর্যায়ে ধর ধর বলে আমাকে ও আমার সহকারীদের কক্ষ থেকে টেনে হেঁচড়ে বাইরে নিয়ে লাঞ্ছিত করে।

এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে স্থানীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন বলে জানান তিনি।

আর অভিযুক্ত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমুন সরকার বলেন, বিষয়টি তুচ্ছ, এ ঘটনার সাথে আমি জড়িত ছিলাম না। যাদের সাথে বাকবিতণ্ডা হয়েছিল তাদের সঙ্গে নিয়ে স্টেশন মাস্টারের সাথে কথা বলে বিষয়টি মীমাংসা করে দিয়েছি।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম জানান, এ ঘটনার লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লাইনে দাড়িয়ে টিকিট সংগ্রহ করতে বলায় স্টেশন মাস্টার লাঞ্চিত

আপডেট সময় : ০২:৫৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২