ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার রায়গঞ্জের হাটপাঙ্গাসী সড়কে গাছের মরা ডাল, বড় দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী রাজশাহীতে বোমা সন্দেহে আতঙ্ক, পরে মিলল মোটরসাইকেলের মিউজিক ডিভাইস পদ্মা রক্ষার দাবিতে রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন প্রবেশপত্রবঞ্চিত ১৮ পরীক্ষার্থী লালপুর থানার তিন দিনের প্রচেষ্টায় পরিবারের কাছে ফিরল পথভোলা কিশোরী নাটোরে বিকাশের সাড়ে তিন লাখ টাকা আত্মসাৎ করে ছিনতাইয়ের নাটক, সেলস অফিসার গ্রেপ্তার বাগাতিপাড়ার পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিচে বছরের পর বছর জলাবদ্ধতা; ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি

রাবির ডাইনিং এর খাবারের মান বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২ ২২৩ বার পড়া হয়েছে

ছবিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম এম মামুন, রাজশাহী প্রতিনিধিঃ

রাবির ডাইনিং এর খাবারের মান বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে প্রভোস্ট কাউন্সিলের সভায় আবাসিক হলগুলোর ডাইনিং এর খাবারের মান বাড়াতে নানা বিভিন্ন উদ্যোগের বিষয়ে সিদ্ধান্ত হয়।

প্রভোস্ট কাউন্সিলের সভায় ১৭ টি হলের প্রভোস্ট ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সুলতান উল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক ও ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক তারেক নূর।

সভা শেষে প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোষ্ট ড. রওশন জাহিদ জানান, সভায় প্রতিটি হলের ডাইনিংয়ে একটা করে মেন্যু কার্ড রাখার সিদ্ধান্ত হয়, যেখানে হল সুপারভাইজারের স্বাক্ষর থাকবে। সেইসাথে হল সুপার, হাউস টিউটর, কিংবা প্রাধ্যক্ষ প্রতিদিন হলের ডাইনিংয়ে গিয়ে খাবার খেয়ে দেখবেন।

ড. রওশন জাহিদ আরো জানান, ‘বিশ্ববিদ্যালয়ের কোনো হলের ডাইনিংয়ে বেশি শিক্ষার্থী খায়, আবার কোনো হলে খেতে চায় না। কী কারনে কোনো হলে বেশি খায় এবং কোনো হলে খায় না, তা চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সুলতান উল ইসলাম বলেন, কোন হলে কী সমস্যা আছে, তা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাতে হবে। প্রশাসন সমস্যা সমাধান করবে। বর্তমান বাজারমূল্য অমুযায়ী হলের মিল চার্জ বাড়ানো যায় কিনা অথবা না বাড়িয়ে উন্নতি করা যায় কিনা, তার আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে সভার শুরুতে প্রভোস্ট কাউন্সিলের পক্ষ থেকে মাহমুদ হাবিব হিমেলের মৃত্যুর ঘটনায় শোক জানানো হয়। এরপর এই ঘটনায় দ্রুততম সময়ে শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত গ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাবির ডাইনিং এর খাবারের মান বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে

আপডেট সময় : ০৪:২৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২