ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার রায়গঞ্জের হাটপাঙ্গাসী সড়কে গাছের মরা ডাল, বড় দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী রাজশাহীতে বোমা সন্দেহে আতঙ্ক, পরে মিলল মোটরসাইকেলের মিউজিক ডিভাইস পদ্মা রক্ষার দাবিতে রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন প্রবেশপত্রবঞ্চিত ১৮ পরীক্ষার্থী লালপুর থানার তিন দিনের প্রচেষ্টায় পরিবারের কাছে ফিরল পথভোলা কিশোরী নাটোরে বিকাশের সাড়ে তিন লাখ টাকা আত্মসাৎ করে ছিনতাইয়ের নাটক, সেলস অফিসার গ্রেপ্তার বাগাতিপাড়ার পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিচে বছরের পর বছর জলাবদ্ধতা; ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি

রাজশাহী সিটি করপোরেশনের বাজেট ৮০৬ কোটি টাকা

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৪:০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ১৪২৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী সিটি করপোরেশনের বাজেট ৮০৬ কোটি টাকা

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ২০২৪-২০২৫ অর্থবছরের সংশোধিত ও ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদিত হয়েছে। রাসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত কমিটির বাজেট সভায় সর্বসস্মতিক্রমে এই বাজেট অনুমোদিত হয়। সোমবার (৩০ জুন) বিকেলে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত বাজেট সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক খোন্দকার আজিম আহমেদ।

সভায় তিনি জানান, ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন উভয়খাতে মোট আয় ধরা হয়েছে ৮০৬ কোটি ৬১ লাখ ২১ হাজার ২১১ টাকা ৩৭ পয়সা। আর প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন উভয় খাতে মোট ব্যয় ধরা হয়েছে ৮০৬ কোটি ৩৬ লাখ ২১ হাজার ২১১ টাকা ৩৭ পয়সা। ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ছিল ৮৩৭ কোটি ৪৪ লাখ ৭২ হাজার ৮৪৭ টাকা ৫৫ পয়সা, যা ২০২৪-২০২৫ অর্থ বছরের সংশোধিত বাজেটে হয়েছে ৬০৯ কোটি ৮২ লাখ ২১ হাজার ৬৫৯ টাকা।

সভায় বক্তব্য দেন- রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব রুমানা আফরোজ ও বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান।

এছাড়াও রাসিকের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী কাজী নজরুল ইসলাম, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হাবিবুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষার রাজশাহীর অঞ্চলের উপ-পরিচালক আব্দুর রশিদ, প্রাথমিক শিক্ষার রাজশাহীর উপ-পরিচালক মো. সানাউল্লাহ, নেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুর রশিদ, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক তাছনিমা খাতুন, সহকারী বন সংরক্ষক মো. মেহেদীজ্জামান, এলজিইডির রাজশাহী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মোস্তাক আহমেদ, রাজশাহী গণপূর্ত সার্কেলের সহকারী প্রকৌশলী ছাইদুজ্জামান, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালকের প্রতিনিধি ওমর ফারুক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর প্রতিনিধি মৌসুমী খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম আঞ্জুমান আরা বেগমসহ সংশ্লিষ্ট বিভাগ ও শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী সিটি করপোরেশনের বাজেট ৮০৬ কোটি টাকা

আপডেট সময় : ০৪:০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫