ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহনপুরে কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজের কিছুদিনেই উঠে যাচ্ছে রাস্তার ইট লালপুরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার রায়গঞ্জের হাটপাঙ্গাসী সড়কে গাছের মরা ডাল, বড় দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী রাজশাহীতে বোমা সন্দেহে আতঙ্ক, পরে মিলল মোটরসাইকেলের মিউজিক ডিভাইস পদ্মা রক্ষার দাবিতে রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন প্রবেশপত্রবঞ্চিত ১৮ পরীক্ষার্থী লালপুর থানার তিন দিনের প্রচেষ্টায় পরিবারের কাছে ফিরল পথভোলা কিশোরী

রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৮৮ শতাংশ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২ ১৪৮ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৮৮ শতাংশ!

রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৮৮ শতাংশ! রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফলে এবার সাত বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন। এ বছর এই বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৮৮ শতাংশ। এই বোর্ডের দুটি স্কুলের কোনো শিক্ষার্থী পরীক্ষায় পাস করেননি।
সোমবার (২৮ নভেম্বর) দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এসএসসির ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ২০২১ সালে রাজশাহী শিক্ষা বোর্ডে ৯৪ দশমিক ৭১ শতাংশ শিক্ষার্থী পাস করেন। ২০২০ সালে ৯০ দশমিক ৩৭ শতাংশ, ২০১৯ সালে ৯১ দশমিক ৬৪ শতাংশ,  ২০১৮ সালে ৮৬ দশমিক ০৭ শতাংশ, ২০১৭ সালে ৯০ দশমিক ৭০ শতাংশ এবং ২০১৬ সালে ৯৫ দশমিক ৭০ শতাংশ পরীক্ষার্থী পাস করেছিলেন।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল হক বলেন, পাসের হার এবার অন্য বছরের তুলনায় কম। কেন পাসের হার কমেছে তা খতিয়ে দেখা হবে।তিনি আরও জানান, চলতি বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৯৭ হাজার ৩১৪ জন। এরমধ্যে ১ লাখ ৯৫ হাজার ১২৪ জন পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে পাস করে ১ লাখ ৬৭ হাজার ৫৮১ জন। এবার জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৫১৭ জন পরীক্ষার্থী। বহিষ্কৃত পরীক্ষার্থী ১৮ জন।

আরিফুল হক জানান, পাসের হার কমলেও এ বছর জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা সাত বছরের মধ্যে সর্বোচ্চ। এবছর ২ হাজার ৬৭৮টি স্কুলের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দিয়েছিল। এরমধ্যে ১৪৭ স্কুলের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। দুটি স্কুলের কেউই পাস করেনি। যে দুটি প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তা তদন্ত করে ব্যবস্থা হবে।

এম এম মামুন
রাজশাহী
২৮/১১/২২ইং
০১৭২৭-৬৬৪৫০০

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৮৮ শতাংশ!

আপডেট সময় : ০২:৫৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২