ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহনপুরে কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজের কিছুদিনেই উঠে যাচ্ছে রাস্তার ইট লালপুরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার রায়গঞ্জের হাটপাঙ্গাসী সড়কে গাছের মরা ডাল, বড় দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী রাজশাহীতে বোমা সন্দেহে আতঙ্ক, পরে মিলল মোটরসাইকেলের মিউজিক ডিভাইস পদ্মা রক্ষার দাবিতে রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন প্রবেশপত্রবঞ্চিত ১৮ পরীক্ষার্থী লালপুর থানার তিন দিনের প্রচেষ্টায় পরিবারের কাছে ফিরল পথভোলা কিশোরী

রাজশাহীতে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২ ১৬১ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

এম এম মামুন, নিউজ ডেস্ক:
রাজশাহীতে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা। রাজশাহীতে বাজার মনিটরিং কার্যক্রম চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ছয়টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয় বুধবার এসব অভিযান চালায়।

সংস্থাটি জানায়, মোড়কজাত পণ্যে সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং মজুতের অপরাধে অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী আলাদা দুটি ধারায় নগরীর উপশহর এলাকার প্রত্যাশী স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

অন্যদিকে সহকারী পরিচালক হাসান-আল-মারুফ তেরখাদিয়া এলাকার বর্ষা ভ্যারাইটি স্টোরকে মোড়কজাত পণ্যে সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য না থাকার অপরাধে দুই হাজার টাকা ও বিসমিল্লাহ রেশন স্টোরকে সেবা গ্রহীতার জীবন ও নিরাপত্তা বিপন্নকারি কাজ করার অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া তরমুজের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) ওসমান গনী উপশহর নিউমার্কেট এলাকায় রুমান ফল ভান্ডারকে পাঁচ হাজার টাকা ও আইনুদ্দিন ফল ভান্ডারকে দুই হাজার টাকা জরিমানা করেন।

অন্যদিকে রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী জেলার মোহনপুর উপজেলার কেশরহাট বাজারে অভিযান চালান। বিদেশী কসমেটিক্সে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকায় তিনি মাহবুব কসমেটিক্সকে তিন হাজার টাকা, আলম ষ্টোরকে দুই হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় হারুন ষ্টোরকে এক হাজার টাকা জরিমানা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

আপডেট সময় : ০৩:২৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২