ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহনপুরে কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজের কিছুদিনেই উঠে যাচ্ছে রাস্তার ইট লালপুরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার রায়গঞ্জের হাটপাঙ্গাসী সড়কে গাছের মরা ডাল, বড় দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী রাজশাহীতে বোমা সন্দেহে আতঙ্ক, পরে মিলল মোটরসাইকেলের মিউজিক ডিভাইস পদ্মা রক্ষার দাবিতে রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন প্রবেশপত্রবঞ্চিত ১৮ পরীক্ষার্থী লালপুর থানার তিন দিনের প্রচেষ্টায় পরিবারের কাছে ফিরল পথভোলা কিশোরী

রাজশাহীতে ভুয়া পুলিশ পরিচয়ে তেল নিতে গিয়ে যুবককে ১০ হাজার টাকা জরিমানা

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৯:১৮:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ১৮৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ভুয়া পুলিশ পরিচয়ে তেল নিতে গিয়ে যুবককে ১০ হাজার টাকা জরিমানা

নিয়ম ভেঙে জ্বালানি নেওয়ার চেষ্টায় ভ্রাম্যমাণ আদালতের দণ্ড, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড

রাজশাহী মহানগরীতে ভুয়া পুলিশ পরিচয় ব্যবহার করে নিয়ম ভঙ্গ করে জ্বালানি তেল নেওয়ার চেষ্টা করার অপরাধে তৌহিদুর রহমান নামের এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন গুলগফুর পেট্রোল পাম্পে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তর।

দণ্ডপ্রাপ্ত তৌহিদুর রহমান নগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকার বাসিন্দা মো. মোবারক হোসেনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তৌহিদুর রহমান পুলিশের ভুয়া পরিচয় দিয়ে গুলগফুর পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা করেন। বিষয়টি পাম্প কর্তৃপক্ষের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করে। পরে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পায়।

অপরাধ প্রমাণিত হওয়ায় ঘটনাস্থলেই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তর তাকে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর ৯২ (১) ধারায় ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জরিমানার অর্থ অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতারণা, পরিচয় জালিয়াতি ও অনিয়ম রোধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ভুয়া পুলিশ পরিচয়ে তেল নিতে গিয়ে যুবককে ১০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৯:১৮:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬