ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল, পানি-জুস বিতরণ ও বিশ্রাম ছাউনি চালু বাগাতিপাড়ায় ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক দুই, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা বাউয়েটে কম্পিউটার সোসাইটির প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত বাগাতিপাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ‘ইমো হ্যাকার’ সাগর স্বস্ত্রীক গ্রেফতার, ইয়াবা-ট্যাপেন্টাডল উদ্ধার বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় অ’জ্ঞাত যুবকের মৃ’ত্যু লালপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৪, মোবাইল কোর্টে কারাদণ্ড লালপুরে গ্রাম পুলিশের গলায় ফাঁ/স দিয়ে আ/ত্মহ/ত্যা, অপমৃত্যু মামলা রুজু তায়কোয়ানডো ফেডারেশনে অনিয়মের অভিযোগ, স্বর্ণজয়ী লুবাবার ক্যারিয়ার হুমকিতে নাটোরে ফ্রেন্ডস ক্লাব রক্ষার দাবিতে মানববন্ধন

রাজশাহীতে আ.লীগের ইফতার পার্টি, শেখ হাসিনাকে সসম্মানে ফিরিয়ে আনার শপথ

এম এম মামুন:
  • আপডেট সময় : ০১:৪২:২২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ১৯২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে আ.লীগের ইফতার পার্টি, শেখ হাসিনাকে সসম্মানে ফিরিয়ে আনার শপথ

ভিডিও ছড়িয়ে পড়ার পর নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী

রাজশাহীতে জেলা ও মহানগর আওয়ামী লীগের ব্যানারে একটি ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত নেতাকর্মীরা হাত তুলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন-কে সসম্মানে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) রাতে রাজশাহীর একটি কনফারেন্স রুমে এ ইফতার পার্টির আয়োজন করা হয় বলে জানা গেছে। ইফতারের আগে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে নেতাকর্মীরা বলেন, শেখ হাসিনা ও খায়রুজ্জামান লিটনকে সসম্মানে দেশে ফিরিয়ে আনা না পর্যন্ত আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবেন তারা।

এ সময় কারাবন্দী রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার-এর মুক্তির দাবিও জানান নেতাকর্মীরা। তাদের মুক্তি না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ গ্রহণ করা হয়।

পরে এ ইফতার পার্টি ও শপথ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আইন প্রয়োগকারী সংস্থা ও গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি নিয়ে তৎপরতা শুরু করে।

খোঁজ নিয়ে জানা গেছে, অন্য একটি অনুষ্ঠানের কথা বলে শহরের একটি মিলনায়তন ভাড়া নেওয়া হয়েছিল। পরে সেখানে জেলা ও মহানগর আওয়ামী লীগের ব্যানারে ইফতার পার্টি ও শপথ অনুষ্ঠান হয়। এতে প্রায় ৬০ থেকে ৭০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা মূলত তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ছিলেন এবং দলের শীর্ষ কোনো নেতা সেখানে উপস্থিত ছিলেন না। শপথবাক্য পাঠ করান নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক নেতা।

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী বলেন, “আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় তাদের ব্যানারে কোনো ধরনের কর্মসূচি আয়োজনের সুযোগ নেই। প্রশাসনের উচিত এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া।”

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, “কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠনের এ ধরনের অনুষ্ঠান করার সুযোগ নেই। বিষয়টি সম্পর্কে আমরা খোঁজখবর নিচ্ছি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে আ.লীগের ইফতার পার্টি, শেখ হাসিনাকে সসম্মানে ফিরিয়ে আনার শপথ

আপডেট সময় : ০১:৪২:২২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬