ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহনপুরে কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজের কিছুদিনেই উঠে যাচ্ছে রাস্তার ইট লালপুরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার রায়গঞ্জের হাটপাঙ্গাসী সড়কে গাছের মরা ডাল, বড় দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী রাজশাহীতে বোমা সন্দেহে আতঙ্ক, পরে মিলল মোটরসাইকেলের মিউজিক ডিভাইস পদ্মা রক্ষার দাবিতে রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন প্রবেশপত্রবঞ্চিত ১৮ পরীক্ষার্থী লালপুর থানার তিন দিনের প্রচেষ্টায় পরিবারের কাছে ফিরল পথভোলা কিশোরী

রাজশাহীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ মে ২০২২ ১৫৯ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ। রাজশাহীতে প্রেমের ফাঁদে ফেলে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৭ মে) সকাল ৯টার দিকে নগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি উত্তরপাড়া এলাকায় মানিক (৩০) নামের এক ব্যক্তি তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শনিবার বিকেল ৩টায় কিশোরীর মা বাদী হয়ে মানিকের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মানিক ওই এলাকায় ঘরজামাই থাকেন। তার বাড়ি নাটোরের লালপুরে।

ওই কিশোরী জানায়, এক বছর আগে মানিক তার পিঁছু নেয়। দিনের পর দিন প্রেমের প্রস্তাব দিয়ে আসে। একপর্যায়ে সে রাজি হয়। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মানিক কথা বলার নাম করে প্রতিবেশী শাওনের ফাঁকা বাড়িতে তাকে ডাকে। কিশোরী গেলে তাকে ধর্ষণ করা হয়। এরপর কিশোরী সবাইকে ঘটনাটি জানায়। পরে স্বজনেরা থানায় গিয়ে মামলা দায়ের করেন।

চন্দ্রিমা থানা পরিদর্শক (তদন্ত) মইনুল বাশার জানান, কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। তবে ঘটনার পর থেকেই আসামি পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। আর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য ভুক্তভোগী ওই কিশোরীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

আপডেট সময় : ০৮:৩৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ মে ২০২২