ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহনপুরে কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজের কিছুদিনেই উঠে যাচ্ছে রাস্তার ইট লালপুরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার রায়গঞ্জের হাটপাঙ্গাসী সড়কে গাছের মরা ডাল, বড় দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী রাজশাহীতে বোমা সন্দেহে আতঙ্ক, পরে মিলল মোটরসাইকেলের মিউজিক ডিভাইস পদ্মা রক্ষার দাবিতে রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন প্রবেশপত্রবঞ্চিত ১৮ পরীক্ষার্থী লালপুর থানার তিন দিনের প্রচেষ্টায় পরিবারের কাছে ফিরল পথভোলা কিশোরী

রাঙ্গামাটি পাবলিক কলেজের ব্যতিক্রমী “সততা স্টোর’র” উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৩:১০ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২ ২২১ বার পড়া হয়েছে

রাঙ্গামাটির পাবলিক কলেজের সততা স্টোর'র উদ্বোধন করা হয়েছে

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙ্গামাটি পাবলিক কলেজের ব্যতিক্রমী “সততা স্টোর’র” উদ্বোধন

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
“সততাই সর্বোৎকৃষ্ট পন্থা” এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের সততা শেখাতে রাঙ্গামাটি পাবলিক কলেজের ব্যতিক্রমী ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে। যা থাকবে না কোনও বিক্রেতা।
বুধবার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় শহরের আসামবস্তি নারিকেল বাগানে অবস্থিত রাঙ্গামাটি পাবলিক কলেজে এ স্টোর উদ্বোধন করা হয়। এর আগে কলেজের হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবীর।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আল মামুন মিয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরীন সুলতানা, রাঙ্গামাটির দুদকের সহকারী পরিচালক আহম্মেদ ফারহাদ হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক মুকুল কান্তি ত্রিপুরা।

বক্তারা বলেন, কলেজ পর্যায়ে সততা স্টোর নেই তবুও আমাদের এটাই ব্যতিক্রমী উদ্যোগ। আমাদের শিক্ষার্থীরা যাতে সততার পরিচয় দেয় সেজন্যে মূলত রাঙ্গামাটি পাবলিক কলেজে সততা স্টোর স্থাপন করা হয়েছে। সততা স্টোর কোন বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, অল্প মূল্যে ছোট ছোট জিনিস দিয়ে শিক্ষার্থীদের সততার চর্চা, মূল্যবোধের চর্চা, নৈতিকতার চর্চা এবং সৎ পথে চলার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে আমাদের এ প্রচেষ্টা। সততা স্টোরে শিক্ষা উপকরণসহ বিভিন্ন পণ্যে দাম লেখা থাকবে, যা কোনো বিক্রেতা থাকবে না। এভাবে শিক্ষার্থীরা সততার পরিচয় দেবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাঙ্গামাটি পাবলিক কলেজের ব্যতিক্রমী “সততা স্টোর’র” উদ্বোধন

আপডেট সময় : ০১:১৩:১০ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২