বাগাতিপাড়ায় সাপের কামড়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
- আপডেট সময় : ০৮:৪৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ৯৯৭ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় সাপের কামড়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় সাপের কামড়ের একদিন পর মোঃ আব্দুল্লাহ (৭) নামের দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার জামনগর ইউনিয়নের মুন্সিপাড়ার পাঁচানীপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।collected
মৃত আব্দুল্লাহ ওই গ্রামের রাকিবুল ইসলামের ছেলে এবং মুন্সিপাড়া কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্বজনরা জানান, গত বুধবার রাতে দাদির সঙ্গে একই বিছানায় ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে বিষাক্ত সাপ (চক্করি বোরা) তাকে কামড় দেয়। এসময় ঘরে থাকা সাপটিকে মেরে ফেলে একটি পাতিলে করে সঙ্গে নিয়ে প্রথমে আব্দুল্লাহকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
পরে রাজশাহী মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় থাকা অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।














