ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার রায়গঞ্জের হাটপাঙ্গাসী সড়কে গাছের মরা ডাল, বড় দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী রাজশাহীতে বোমা সন্দেহে আতঙ্ক, পরে মিলল মোটরসাইকেলের মিউজিক ডিভাইস পদ্মা রক্ষার দাবিতে রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন প্রবেশপত্রবঞ্চিত ১৮ পরীক্ষার্থী লালপুর থানার তিন দিনের প্রচেষ্টায় পরিবারের কাছে ফিরল পথভোলা কিশোরী নাটোরে বিকাশের সাড়ে তিন লাখ টাকা আত্মসাৎ করে ছিনতাইয়ের নাটক, সেলস অফিসার গ্রেপ্তার বাগাতিপাড়ার পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিচে বছরের পর বছর জলাবদ্ধতা; ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি

‘ফ্যামিলি কার্ড হবে সর্বজনীন, পর্যায়ক্রমে পাবে সবাই’

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৯:৫৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ৪২৪ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘ফ্যামিলি কার্ড হবে সর্বজনীন, পর্যায়ক্রমে পাবে সবাই’

দুর্নীতি বন্ধে একীভূত কার্ড ব্যবস্থার ঘোষণা প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, ফ্যামিলি কার্ড একটি পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ। পরিবারের বয়োজ্যেষ্ঠ নারী—মা বা বোন—প্রতিনিধি হিসেবে তার নামেই ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এটি একটি সর্বজনীন প্রকল্প; পর্যায়ক্রমে সবাই এই সুবিধা পাবেন, কোনো নির্দিষ্ট টার্গেট গ্রুপ থাকবে না।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর সার্কিট হাউসে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অতীতে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, কৃষি ও গর্ভবতী ভাতাসহ বিভিন্ন কার্ড বিতরণে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল। অনেক ক্ষেত্রে বিতরণ পর্যায়ে সুবিধাভোগীদের কাছ থেকে টাকা দাবি করা হয়েছে। এসব অনিয়ম বন্ধে সরকার পর্যায়ক্রমে একটি ইন্টিগ্রেটেড বা একীভূত কার্ড ব্যবস্থায় যেতে চায়, যাতে সব ভাতা ও সহায়তা একটি কার্ডের আওতায় আনা যায়।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে আড়াই হাজার টাকা প্রদান করা হবে, যা বিদ্যমান অন্যান্য কার্ডের চেয়ে বেশি। ফলে সুবিধাভোগীরা স্বাভাবিকভাবেই এই কার্ড পেতে আগ্রহী হবেন। এ ক্ষেত্রে প্রক্সিমিটি টেস্টের মাধ্যমে স্কোরিং পদ্ধতিতে প্রথমে হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে অগ্রাধিকার দেওয়া হবে। পর্যায়ক্রমে এটি মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারেও সম্প্রসারিত হবে।

এ সময় নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াতসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘ফ্যামিলি কার্ড হবে সর্বজনীন, পর্যায়ক্রমে পাবে সবাই’

আপডেট সময় : ০৯:৫৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬