ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার রায়গঞ্জের হাটপাঙ্গাসী সড়কে গাছের মরা ডাল, বড় দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী রাজশাহীতে বোমা সন্দেহে আতঙ্ক, পরে মিলল মোটরসাইকেলের মিউজিক ডিভাইস পদ্মা রক্ষার দাবিতে রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন প্রবেশপত্রবঞ্চিত ১৮ পরীক্ষার্থী লালপুর থানার তিন দিনের প্রচেষ্টায় পরিবারের কাছে ফিরল পথভোলা কিশোরী নাটোরে বিকাশের সাড়ে তিন লাখ টাকা আত্মসাৎ করে ছিনতাইয়ের নাটক, সেলস অফিসার গ্রেপ্তার বাগাতিপাড়ার পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিচে বছরের পর বছর জলাবদ্ধতা; ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি

প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল; চারজনের কারাদণ্ড দিয়েছে আদালত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪২:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২ ১৭৪ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল; চারজনের কারাদণ্ড দিয়েছে আদালত!

রাজশাহী ব্যুরো:
প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল; চারজনের কারাদণ্ড দিয়েছে আদালত! প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর জাল করার অপরাধে রাজশাহীতে চারজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযুক্তরা প্রধানমন্ত্রী ছাড়াও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার ও রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হকের স্বাক্ষর জাল করেছিলেন।

দণ্ডপ্রাপ্ত চারজন হলো, বাগমারা উপজেলার উত্তর মাঝগ্রামের বাসিন্দা আবদুল হান্নান প্রামানিক (৪৪), কৈকুড়ি গ্রামের সাহার আলী (৫৭), শরিফুল ইসলাম (৩৯) এবং কাজীপাড়া গ্রামের কাজী ইয়াকুব আলী (৭৭)।

আদালত তাদের তিন বছর করে সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিনমাস বিনাশ্রম কারাদণ্ড। সোমবার (২৮ মার্চ) রাজশাহীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুয়েলর অধিকারী এ রায় দেন।

আদালতের পেশকার মোস্তাফিজুর রহমান জানান, এলাকায় বিদ্যুতের লাইন সম্প্রসারণে আসামিরা ২০০৯ সালের শেষের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার ও রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হকের স্বাক্ষর জাল করে নাটোর পল্লি বিদ্যুৎ সমিতি-১ এ আলাদা আলাদা তিনটি আধা সরকারি চিঠি (ডিও লেটার) জমা দেন। পরবর্তীতে যাচাই-বাছাইকালে ধরা পড়ে যে তিনটি ডিও লেটারই ভূয়া। তাই পল্লি বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে থানায় মামলা করা হয়।

তিনি আরও জানান, বিচার চলাকালে আদালত ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন। এতে চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। তাই আদালত তাদের কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। তাদের কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল; চারজনের কারাদণ্ড দিয়েছে আদালত!

আপডেট সময় : ০৪:৪২:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২