ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার রায়গঞ্জের হাটপাঙ্গাসী সড়কে গাছের মরা ডাল, বড় দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী রাজশাহীতে বোমা সন্দেহে আতঙ্ক, পরে মিলল মোটরসাইকেলের মিউজিক ডিভাইস পদ্মা রক্ষার দাবিতে রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন প্রবেশপত্রবঞ্চিত ১৮ পরীক্ষার্থী লালপুর থানার তিন দিনের প্রচেষ্টায় পরিবারের কাছে ফিরল পথভোলা কিশোরী নাটোরে বিকাশের সাড়ে তিন লাখ টাকা আত্মসাৎ করে ছিনতাইয়ের নাটক, সেলস অফিসার গ্রেপ্তার বাগাতিপাড়ার পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিচে বছরের পর বছর জলাবদ্ধতা; ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি

পুঠিয়ায় ৬০ লাখ টাকার হেরোইনসহ ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২ ২১৫ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়ায় ৬০ লাখ টাকার হেরোইনসহ
ব্যবসায়ী গ্রেফতার

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
রাজশাহীর পুঠিয়ায় প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‍্যাব। এ সময় মোহাম্মদ হৃদয় (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

বুধবার (৩০ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার হাটশিবপুর জাগিরপাড়া কলাহাটা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
হৃদয় নাটোরের সিংড়া উপজেলার চাঁদপুরের মৃত আবুল কালাম আজাদের ছেলে। তার বিরুদ্ধে রাতে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-৫ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে হাটশিবপুর জাগিরপাড়া কলাহাটায় অভিযান চালায় র‍্যাবের মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। সেখানে হেরোইন বিক্রির উদ্দেশ্যে আগে থেকেই অপেক্ষা করছিলেন হৃদয়। র‍্যাব সদস্যরা পৌঁছামাত্রই কৌশলে পালানোর চেষ্টা করেন হৃদয়। কিন্তু তাকে ধরে ফেলেন র‍্যাব সদস্যরা।

র‍্যাব আরও জানায়, তার কাছে তিনটি পলিথিনে ৬০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। র‍্যাবের জিজ্ঞাসাবাদে ওই যুবক দীর্ঘ দিন ধরে মাদক কারবারে যুক্ত থাকার কথা স্বীকার করেন। পরে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় ৬০ লাখ টাকার হেরোইনসহ ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ১০:১৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২