ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে লালমনিরহাট সীমান্তে উদ্বেগ, সতর্ক অবস্থানে বিজিবি ‘ভারপ্রাপ্ত’ কর্মকর্তা দিয়ে চলছে পীরগঞ্জ সমাজসেবা কার্যালয়, দুর্ভোগে সেবাপ্রার্থীরা সিংড়ায় ট্রাক-অটোভ্যান সংঘর্ষে এক ছাগল ব্যবসায়ী নিহত, আহত ৩ লালপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু বাগাতিপাড়ায় রেললাইনে ভাঙন, বস্তা গুঁজে ধীরগতিতে ট্রেন চলাচল লালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু বাউয়েটের ২৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধা আজিজুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইডে ৭১৪ আবেদন নিষ্পত্তি, আপসে আদায় ৪৪ লাখ টাকা পঞ্চগড়ে চলন্ত বাস থেকে পড়ে হেলপার নিহত

পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে লালমনিরহাট সীমান্তে উদ্বেগ, সতর্ক অবস্থানে বিজিবি

লালমনিরহাট প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:৫৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে লালমনিরহাট সীমান্তে উদ্বেগ, সতর্ক অবস্থানে বিজিবি

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের সীমান্ত এলাকায় উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে। বিশেষ করে লালমনিরহাট সীমান্ত এলাকায় সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশইন’ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা শঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সীমান্ত সূত্রে জানা গেছে, জেলার প্রায় ১৪৮ কিলোমিটার সীমান্ত এলাকায় বিজিবি অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে। গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। দিন-রাত টহল কার্যক্রম বাড়ানোর পাশাপাশি সীমান্ত এলাকায় সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিও চালানো হচ্ছে।

স্থানীয়দের দাবি, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় নির্বাচন-পরবর্তী উত্তেজনা ও সহিংসতার খবরে সীমান্ত এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। সীমান্তবর্তী কয়েকজন বাসিন্দা জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সূত্রে ‘পুশইন’-এর আশঙ্কার কথা শুনে তারা উদ্বেগের মধ্যে রয়েছেন।

সীমান্ত এলাকার বাসিন্দা কামাল উদ্দিন, বকুল মিয়া ও আব্বাসউদ্দিন বলেন, “শোনা যাচ্ছে যেকোনো সময় সীমান্ত দিয়ে লোকজন ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে। এ কারণে আমরা উদ্বেগের মধ্যে আছি।” তারা আরও জানান, সম্প্রতি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর তৎপরতা বেড়েছে বলে লক্ষ্য করা গেছে। একই সঙ্গে বিজিবির টহলও বাড়ানো হয়েছে।

এ বিষয়ে ৬১ বিজিবির অধিনায়ক সৈয়দ ফজলে মুনীম বলেন, “সীমান্তে বিজিবির টহল ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। চেকপোস্টগুলোতে তল্লাশি কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। যাতে কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশ ঘটতে না পারে সে লক্ষ্যে বিজিবি কাজ করছে।”

তিনি আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে লালমনিরহাট সীমান্তে উদ্বেগ, সতর্ক অবস্থানে বিজিবি

আপডেট সময় : ০৭:৫৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬