ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার রায়গঞ্জের হাটপাঙ্গাসী সড়কে গাছের মরা ডাল, বড় দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী রাজশাহীতে বোমা সন্দেহে আতঙ্ক, পরে মিলল মোটরসাইকেলের মিউজিক ডিভাইস পদ্মা রক্ষার দাবিতে রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন প্রবেশপত্রবঞ্চিত ১৮ পরীক্ষার্থী লালপুর থানার তিন দিনের প্রচেষ্টায় পরিবারের কাছে ফিরল পথভোলা কিশোরী নাটোরে বিকাশের সাড়ে তিন লাখ টাকা আত্মসাৎ করে ছিনতাইয়ের নাটক, সেলস অফিসার গ্রেপ্তার বাগাতিপাড়ার পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিচে বছরের পর বছর জলাবদ্ধতা; ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি

পঞ্চগড়ে সামারি ট্রায়ালে নারীসহ তিনজনের ৬ মাসের কারাদণ্ড

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৬:৪০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ১০২ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে সামারি ট্রায়ালে নারীসহ তিনজনের ৬ মাসের কারাদণ্ড

বোদায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গাঁজাসহ আটক; জরিমানাও আদায়

পঞ্চগড়ের বোদা উপজেলায় অবৈধ মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে নারীসহ তিনজনকে সামারি ট্রায়ালের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৩ মে) বিকেলে বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

দণ্ডপ্রাপ্তরা হলেন— বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের মাহানপাড়া এলাকার আব্দুল সেলিমের স্ত্রী খোদেজা বেগম (৪৮), পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের সিপাহীপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ রিয়াদ হোসেন (২১) এবং সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঙ্গলগাঁও বড়বাড়ী এলাকার রবিউল ইসলামের ছেলে রশিদুল ইসলাম (২৪)।

বোদা থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বোদা থানার এসআই তৌহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল ময়দানদীঘি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাহানপাড়া এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদক বিক্রির সময় খোদেজা বেগমকে ১৮৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

এ সময় মাদক কেনার অভিযোগে আরও দুই যুবক রিয়াদ হোসেন ও রশিদুল ইসলামকে ৫ গ্রাম করে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করে উদ্ধারকৃত আলামতসহ বোদার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩ এ হাজির করা হয়।

বিচারক আরিফ হোসেন মুন্না সামারি ট্রায়ালের মাধ্যমে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তিনজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন। পরে পুলিশ তাদের জেলা কারাগারে পাঠায়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, “ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদানের ক্ষেত্রে আসামিরা দ্রুত আপিল করে জামিনে বের হয়ে আসে। তাই মাদক কারবারিরা যাতে সহজে জামিনে মুক্ত হতে না পারে, সেজন্য সামারি ট্রায়ালের মাধ্যমে আদালত সাজা প্রদান করেছেন। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে সামারি ট্রায়ালে নারীসহ তিনজনের ৬ মাসের কারাদণ্ড

আপডেট সময় : ০৬:৪০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬