ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহনপুরে কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজের কিছুদিনেই উঠে যাচ্ছে রাস্তার ইট লালপুরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার রায়গঞ্জের হাটপাঙ্গাসী সড়কে গাছের মরা ডাল, বড় দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী রাজশাহীতে বোমা সন্দেহে আতঙ্ক, পরে মিলল মোটরসাইকেলের মিউজিক ডিভাইস পদ্মা রক্ষার দাবিতে রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন প্রবেশপত্রবঞ্চিত ১৮ পরীক্ষার্থী লালপুর থানার তিন দিনের প্রচেষ্টায় পরিবারের কাছে ফিরল পথভোলা কিশোরী

পঞ্চগড়ে নারী দিবসে ট্রেইনারকে লাঞ্ছনার অভিযোগ কর্মকর্তা বিরুদ্ধে

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৩:০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ৩২১ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে নারী দিবসে ট্রেইনারকে লাঞ্ছনার অভিযোগ কর্মকর্তা বিরুদ্ধে

মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্বে থাকা উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

আন্তর্জাতিক নারী দিবসে পঞ্চগড়ে এক নারী ট্রেইনারকে লাঞ্ছনার অভিযোগ উঠেছে মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বে থাকা উপ-পরিচালক এ কে এম ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে। ঘটনাটি রোববার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘটে।

ভুক্তভোগী নারী ট্রেইনার লুনা বেগম জানান, নারী দিবস উপলক্ষে কয়েকশ নারীকে নিয়ে তিনি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন। অনুষ্ঠানে পৌঁছাতে সামান্য দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওপর থেকে নেমে আসেন কর্মকর্তা ওয়াহিদুজ্জামান।

অভিযোগ রয়েছে, তিনি উপস্থিত সবার সামনে লুনা বেগমকে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং এক পর্যায়ে তার মাথার পেছনে ধরে সজোরে ধাক্কা দেন।

এ ঘটনায় লুনা বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, এই কার্যালয়ে এমন লাঞ্ছনার ঘটনা প্রায়ই ঘটে। কিন্তু চাকরির ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পান না। তিনি এই প্রকাশ্য অপমানের সুষ্ঠু বিচার দাবি করেছেন।

এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে অফিসের অন্যান্য নারী কর্মীদের সঙ্গেও অসদাচরণের অভিযোগ রয়েছে। অফিসের হিসাবরক্ষক সিলভিয়া বেগম জানান, ওই কর্মকর্তা প্রায় সবার সঙ্গেই খারাপ আচরণ করেন। অফিসের আয়া সালমা বেগমও অভিযোগ করেন, কয়েকদিন আগে ওই কর্মকর্তা তাকে লাথি মেরেছেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা এ কে এম ওয়াহিদুজ্জামান বলেন, তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগই মিথ্যা।

পঞ্চগড়ের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশ জানান, ভুক্তভোগী নারী তার কাছে মৌখিকভাবে অভিযোগ করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে নারী দিবসে ট্রেইনারকে লাঞ্ছনার অভিযোগ কর্মকর্তা বিরুদ্ধে

আপডেট সময় : ০৩:০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬