ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার রায়গঞ্জের হাটপাঙ্গাসী সড়কে গাছের মরা ডাল, বড় দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী রাজশাহীতে বোমা সন্দেহে আতঙ্ক, পরে মিলল মোটরসাইকেলের মিউজিক ডিভাইস পদ্মা রক্ষার দাবিতে রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন প্রবেশপত্রবঞ্চিত ১৮ পরীক্ষার্থী লালপুর থানার তিন দিনের প্রচেষ্টায় পরিবারের কাছে ফিরল পথভোলা কিশোরী নাটোরে বিকাশের সাড়ে তিন লাখ টাকা আত্মসাৎ করে ছিনতাইয়ের নাটক, সেলস অফিসার গ্রেপ্তার বাগাতিপাড়ার পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিচে বছরের পর বছর জলাবদ্ধতা; ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি

নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর

বিশেষ প্রতিনিধি, নাটোরঃ
  • আপডেট সময় : ০৬:০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ ২৮৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর

নাটোরের নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে স্বপ্না বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) রাত আটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল্র চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে এদিন বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার পশ্চিম মাধনগর বাজেহালতি গ্রামে নিজ বাড়িতে ঐ গৃহবধূকে বিষধর সাপ কামড় দেয়। নিহত স্বপ্না বেগম উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের বাজেহালতি এলাকার মোঃ শাহাদ কাজীর স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ফরিদুল ইসলাম জানান, শুক্রবার বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে ঘরের ভেতর কাজ করার সময় সাপ কামড় দেয় গৃহবধূ স্বপ্না বেগমকে। বাড়ির লোকজন বুঝতে পেরে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে অবস্থা অবনতি হওয়ায় নাটোর সদর হাসপাতালের চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান।

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফজলে রাব্বী বলেন, ধারণা করা হচ্ছে বিষধর খৈয়া গোখরা সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে। ইংরেজি নাম Binocellate ev Spectacled Cobra বৈজ্ঞানিক নাম Naja naja। এ সাপ কামড়ের পর শরীর অবশ হয়ে আসে ও মুখ দিয়ে লালা ঝড়ে। তিনি আরও বলেন, কোন রুপ গুজবে কান না দিয়ে সাপে কামড়ালে ওঝার কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে যেতে হবে। এসব বিষয়ে আমাদের সবাইকে সচেতন হতে হবে। একটু সচেতন হয়ে হাসপাতালে গেলে তিনি প্রাণে বেঁচে যেতে পারতেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর

আপডেট সময় : ০৬:০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪