ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার রায়গঞ্জের হাটপাঙ্গাসী সড়কে গাছের মরা ডাল, বড় দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী রাজশাহীতে বোমা সন্দেহে আতঙ্ক, পরে মিলল মোটরসাইকেলের মিউজিক ডিভাইস পদ্মা রক্ষার দাবিতে রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন প্রবেশপত্রবঞ্চিত ১৮ পরীক্ষার্থী লালপুর থানার তিন দিনের প্রচেষ্টায় পরিবারের কাছে ফিরল পথভোলা কিশোরী নাটোরে বিকাশের সাড়ে তিন লাখ টাকা আত্মসাৎ করে ছিনতাইয়ের নাটক, সেলস অফিসার গ্রেপ্তার বাগাতিপাড়ার পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিচে বছরের পর বছর জলাবদ্ধতা; ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি

ধানের শীষে ভোট দিলে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিশ্চিত করা হবে : ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ৪৬১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধানের শীষে ভোট দিলে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিশ্চিত করা হবে : ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

বাগাতিপাড়ার জামনগর ইউনিয়নে বাড়ি বাড়ি ভোটারদের সঙ্গে মতবিনিময়ে বিএনপি প্রার্থী

নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, “ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আপনারা যদি বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় নিতে পারেন, তাহলে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি সংখ্যালঘু সনাতন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।”

শনিবার (২৪ জানুয়ারি) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত বাগাতিপাড়া উপজেলার ২ নম্বর জামনগর ইউনিয়নের চাইপাড়া, ওমরগাড়ি, দোবিলা ও করদোশি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার পুতুল বলেন, “বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে প্রতিটি পরিবারের বয়োজ্যেষ্ঠ নারীর নামে একটি করে ফ্যামিলি কার্ড চালু করা হবে। এর মাধ্যমে পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করা হবে।”

তিনি আরও বলেন, “একই সঙ্গে কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে কৃষি উৎপাদনে সহায়তা, ভর্তুকি এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদান করা হবে।”

বিএনপি প্রার্থী বলেন, “ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে পারলে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলেই এসব জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হবে।”

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাগাতিপাড়া থানা বিএনপির সাবেক সদস্যসচিব হাফিজুর রহমান, জামনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী, জামনগর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও জামনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জামনগর ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এম এইচ শামীম, জামনগর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি সেলিম রেজাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধানের শীষে ভোট দিলে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিশ্চিত করা হবে : ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

আপডেট সময় : ০৩:০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬