ঢাকা ০৫:০১ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহনপুরে কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজের কিছুদিনেই উঠে যাচ্ছে রাস্তার ইট লালপুরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার রায়গঞ্জের হাটপাঙ্গাসী সড়কে গাছের মরা ডাল, বড় দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী রাজশাহীতে বোমা সন্দেহে আতঙ্ক, পরে মিলল মোটরসাইকেলের মিউজিক ডিভাইস পদ্মা রক্ষার দাবিতে রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন প্রবেশপত্রবঞ্চিত ১৮ পরীক্ষার্থী লালপুর থানার তিন দিনের প্রচেষ্টায় পরিবারের কাছে ফিরল পথভোলা কিশোরী

গোদাগাড়ীর সেই নলকূপ অপারেটর গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৪:০১ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২ ২১১ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীর সেই নলকূপ অপারেটর গ্রেপ্তার

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
গোদাগাড়ীর সেই নলকূপ অপারেটর গ্রেপ্তার। রাজশাহীর গোদাগাড়ীতে বহুল আলোচিত ধানের জমিতে পানি না পাওয়ায় দুই আদিবাসী কৃষকের আত্মহননের ঘটনায় দায়েরকৃত আত্মহত্যার প্ররোচনার মামলার পলাতক আসামী বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপের অপারেটর সাখাওয়াত হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে উপজেলার চব্বিশনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাখাওয়াত হোসেন উপজেলার ইশ্বরীপুর গ্রামের মৃত হারুনের ছেলে ও দেওপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) ইফতেখায়ের আলম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনের দিকনির্দেশনায় গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলামের নেতৃত্বে উপজেলার চব্বিশনগর এলাকা থেকে সাখাওয়াতকে গ্রেপ্তার করা হয়। মামলা হওয়ার পর থেকেই সে পলাতক ছিল। সেচের পানি না পেয়ে দুই আদিবাসী কৃষকের আত্মহত্যার প্ররোচনার মামলায় তিনি আসামী।
ধান ক্ষেতে পানি না পেয়ে গত ২৩ মার্চ বিকেলে নিমঘুটু ইশ্বরীপুর গ্রামে গভীর নলকূপের পাশে দাঁড়িয়ে বিষপান করেন অভিনাথ মার্ডি (৩৬) এবং তার চাচাতো ভাই নিমঘুটু গ্রামের রবি মার্ডি (২৭)। অভিনাথ সে রাতেই নিজ বাড়িতে মারা যান এবং দুইদিন পর ২৫ মার্চ রাতে হাসপাতালে মারা যান রবি। এ ঘটনায় অভিনাথের স্ত্রী রোজিনা হেমরন বাদি হয়ে আত্মহত্যার প্ররোচনার মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীর সেই নলকূপ অপারেটর গ্রেপ্তার

আপডেট সময় : ১২:০৪:০১ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২