ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে শ্লী/ল/তা/হা/নি/র চেষ্টা, গণ-ধো’লা’ইয়ের পর অটোরিকশাচালককে পুলিশে সোপর্দ মোহনপুরে কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজের কিছুদিনেই উঠে যাচ্ছে রাস্তার ইট লালপুরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার রায়গঞ্জের হাটপাঙ্গাসী সড়কে গাছের মরা ডাল, বড় দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী রাজশাহীতে বোমা সন্দেহে আতঙ্ক, পরে মিলল মোটরসাইকেলের মিউজিক ডিভাইস পদ্মা রক্ষার দাবিতে রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন প্রবেশপত্রবঞ্চিত ১৮ পরীক্ষার্থী

কাপ্তাইয়ে সেনা অভিযানে এসএমজি ও গোলাবারুদসহ জেএসএস সন্ত্রাসী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২ ২০২ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাপ্তাইয়ে সেনা অভিযানে এসএমজি ও গোলাবারুদসহ জেএসএস সন্ত্রাসী আটক

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
কাপ্তাইয়ে সেনা অভিযানে এসএমজি ও গোলাবারুদসহ জেএসএস সন্ত্রাসী আটক।
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়ন এর ২নং ওয়ার্ডের হরিনছড়া মুখ এলাকা হতে বাংলাদেশ সেনাবাহিনী কাপ্তাই জীবতলির ৭ আর ই ব্যাটালিয়ন এর সেনা সদস্য এবং কাপ্তাই থানা পুলিশ এর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামসহ বিমল চাকমা (২২) নামে জেএসএস (মূল) এর সন্ত্রাসী আটক করা হয়েছে।

রোববার (১ মে) ভোর সাড়ে ৫টার দিকে ৭ আর ই ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে হরিণছগড়া এলাকা হতে অস্ত্র ও সরঞ্জামাদীসহ এই সন্ত্রাসীকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ১টি অটোমেটিকস (এসএমজি), ১টি ম্যাগাজিন, ১টি দেশিয় বন্দুক, ১৫ রাউন্ড এ্যামোনিশন, ১টি রামদা, ১টি স্মার্ট ফোন, ২টি বাটন ফোন, ১টি ব্যাগ এবং নগদ ৭শ ৫৭ টাকা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি জেএসএস (মূল) এর সন্ত্রাসী বলে জানা যায়।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, রবিবার ভোরে অভিযানে তাকে তাঁর বাড়ী হতে অস্ত্রসহ আটক করা হয়। আটক ব্যক্তি ঐ এলাকার মহিসুর চাকমার ছেলে। ওসি আরো জানান, আটককৃত বিমল চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সন্তু গ্রুপের সশস্ত্র একজন কর্মী।

এই ঘটনায় কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান বাদী হয়ে রোববার (১ মে) সকালে আটক ব্যক্তির বিরুদ্ধে কাপ্তাই থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয় এবং আসামীকে রবিবার রাঙ্গামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

সেনাবাহিনীর সুত্রে জানা যায়, এই অভিযান পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে একটি সফল অভিযান এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাপ্তাইয়ে সেনা অভিযানে এসএমজি ও গোলাবারুদসহ জেএসএস সন্ত্রাসী আটক

আপডেট সময় : ০৬:১৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২